বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান দুর্ঘটনায় আহত। প্রেম দিবসের এক দিন আগেই বিপত্তি। ‘আগুন’ ছবির শুটিং করছিলেন অভিনেতা। অ্যাকশন দৃশ্যের কিছুটা অংশের শুটিং বাকি ছিল। ঢাকার আফতাবনগরে চলছিল ছবির শ্যুটিং। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আহত হন। তবে আহন হওয়ার পরও শুটিং চালিয়ে গিয়েছেন শাকিব। ঘটনাস্থল থেকে একেবারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
আরও পড়ুন:
বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও শাকিব পায়ে চোট পেয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক্স রে করা হয় তাঁর। বাংলাদেশের সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, ‘‘আমি এখন বাড়িতেই আছি। চিকিৎসকরা কয়েক দিন বিশ্রামে থাকতে বলেছেন। কিছু ওষুধও দিয়েছেন। দু’দিন পর আবার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।’’
কিন্তু এই দুর্ঘটনা ঘটল কী ভাবে?
শুটিং ফ্লোরের কলাকুশলী জানান, অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব। এমন সময় জাম্প স্প্রিং লাফাতে গেলে দুর্ঘটনা ঘটে। ওই স্প্রিং ছিল মরচে ধরা, যার ফলে এই বিপত্তি। নায়ক আহত, তাই আপতত স্থগিত ছবির শ্যুটিং। তবে সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটয়া অনেকেই গাফিলতির অভিযোগ তুলেছেন।