Advertisement
E-Paper

Sidharth-Shehnaaz: আমাদের সম্পর্ক কখনওই ভাঙতে পারে না, সিদ্ধার্থের মৃত্যুর পর সব গুঞ্জন ওড়ালেন শেহনাজ

কাজের পাশাপাশি উঠে আসে সিদ্ধার্থের প্রসঙ্গ। প্রশ্ন ওঠে অতীত নিয়ে। সিদ্ধার্থের মৃত্যুর পর এই প্রথম তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন শেহনাজ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ১১:১৪
সিদ্ধার্থকে নিয়ে কথা বললেন শেহনাজ।

সিদ্ধার্থকে নিয়ে কথা বললেন শেহনাজ।

কেটে গিয়েছে দু’মাস। সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পর একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়েছেন শেহনাজ গিল। প্রয়াত প্রেমিককে উৎসর্গ করে তৈরি করেছেন গান। এ বার মুখ খুললেন সিদ্ধার্থের সম্পর্ক নিয়েও।

সম্প্রতি নিজের পঞ্জাবি ছবি ‘হসলা রাখ’-এর প্রচারের জন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শেহনাজ। সেখানে কাজের পাশাপাশি উঠে আসে সিদ্ধার্থের প্রসঙ্গ। প্রশ্ন ওঠে অতীত নিয়ে। সিদ্ধার্থের মৃত্যুর পর এই প্রথম তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন শেহনাজ। নাকচ করে দেন আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন। তিনি বলেন, “অনেকে বলছেন আমাদের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছিল। এ রকম কখনও হতেই পারে না।”

‘বিগ বস’-এ দু’জনের রসায়ন অনেক প্রশ্ন উস্কে দিয়েছিল অনুরাগীমহলে। কিন্তু নিজেদের ‘প্রেম’ নিয়ে আগে কখনওই কোনও মন্তব্য করেননি সিদ্ধার্থ বা শেহনাজ। তাঁদের ঘনিষ্ঠরা বলতেন, আর কয়েক দিনের মধ্যেই নাকি বিয়ে করতে চলেছিলেন তাঁরা। কিন্তু তার আগেই সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু ছেদ টানে তাঁদের প্রেমের গল্পে। ‘সিডনাজ’-এর কাছের বন্ধু পবিত্রা পুনিয়া, বলেছিলেন, “ওদের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতোই। সোনি-মাহিওয়াল, রোমিও-জুলিয়েটের পর সিদ্ধার্থ-শেহনাজকেই মনে রাখা হবে।”

Sidharth Shukla Shehnaaz Gill Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy