Advertisement
E-Paper

ফিরছে শিবু-কৌশানী জুটি! এ বার কী খেল দেখাবে ঝিমলি ও ময়দামুখো?

বড়পর্দায় ফিরছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। গত বারের তুলনায় ছবির ক্যানভ্যাস আরও বড়। এ বার ডাকতিও বড়, চড়বে প্রেমের পারদও, জানালেন নায়িকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৩
শিবপ্রসাদ-কৌশানী জুটির রসায়নের পারদ চড়বে।

শিবপ্রসাদ-কৌশানী জুটির রসায়নের পারদ চড়বে। ছবি: সংগৃহীত।

বছর দুয়েক আগে ঝিমলি ও বিক্রম জুটি বেঁধে ডাকাতি করতে শুরু করে। সেখান থেকে প্রেম। কোনও নায়ক নয়, পরিচালকের সঙ্গে নায়িকার ‘রিল লাইফ’ প্রেম। তাতেই যেন বক্সঅফিসে ঝড় তুলেছিল ‘বহুরূপী’। এ বার ক্যানভ্যাস আরও বড়। আরও বড় খেলায় নামতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়। এ বার সেই জুটি ফিরছে বড়পর্দায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ হয়ে। ইতিমধ্যেই ‘দেশু’ জুটি আগাম টিকিট দেওয়া শুরু করে দিয়েছে। এ বার প্রতিদ্বন্দ্বী হয়ে এলেন শিবু-কৌশানী জুটি।

এই ছবির শুটিং শুরু হবে মার্চ থেকে। রাজ্যের বিভিন্ন জেলায় শুটিং হবে। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, ‘‘কৌশানীকে ‘বহুরূপী’ ছবিতে সকলের বিশেষ ভাবে পছন্দ হয়েছিল। অনেকেই বলেছিলেন, এ হল কৌশানীর ‘কামব্যাক’ ছবি। বিপুল প্রশংসা পেয়েছিল ঝিমলি আর ময়দামুখোর জুটি। পর্দায় আমাদের দু’জনকে সকলেরই একসঙ্গে দেখতে ভাল লেগেছিল তার মানে।’’ এ বার সে কারণেই মূলত সেই জুটিকে আবার ফিরিয়ে আনার কথা ভেবেছেন ওঁরা। শিবপ্রসাদ যোগ করেন, 'বহুরূপী' ছবির টিকিট বিক্রির সময়ের এক অভিজ্ঞতা। তিনি জানান, সে সময়ে শহরতলির একটি হলের মালিক তাঁকে বলেছিলেন, বহু মহিলা দলে দলে ‘বহুরূপী’ দেখতে যাচ্ছেন। তা দেখে প্রথমে বিস্মিত হয়েছিলেন তিনি। তার পরে বুঝতে পারেন, স্ত্রীর জন্য স্বামীর যে অনুরাগ ও ত্যাগ সেই জুটির অভিনয়ের মাধ্যমে ফুটে উঠেছে, তা মুগ্ধ করেছে তাঁদের। সেই জুটিকে আবার পর্দায় দেখতে অনেকেরই যে ভাল লাগবে, তা মনে করেই ফিরিয়ে আনার কথা ভেবেছেন শিবপ্রসাদেরা।

এ দিকে, বিক্রমের সঙ্গে ঝিমলির রসায়ন আরও জমাটি হবে, জানালেন কৌশানী। গত বছর জুটি বেঁধেছিলেন এ বার কি কয়েক ধাপ এগিয়ে তাদের সম্পর্ক কি আরও উষ্ণ হবে? কৌশানীর জবাব, ‘‘আমি তো সাহসী, শিবুদার অবশ্য নন্দিতা দির ডোজ়টা দরকার পড়বে। ওটা ছাড়া শিবুদা সে ভাবে কাজ করতে পারে না। গত বার আমাদের জুটিকে ভাল লেগেছিল ঠিকই। কিন্তু এ বার আমাদের বোঝাপাড়া আরও ভাল হবে। কারণ একটা কাজ করার পর জানা যায় অন্য দিকের মানুষটা কী করতে পারবে। এ বার কেমিস্ট্রিতে পারদ চড়বে এটা বলতে পারি।’’

Koushani Mukherjee Shiboprosad Mukherjee Tollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy