লকডাউনে ভয়ানক কাণ্ড! শিল্পা শেঠি রীতিমতো পেটালেন তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে! বিষয়টি সরাসরি ইনস্টাগ্রামে প্রকাশ করেন শিল্পা, লেখেন। “নজর হাটি দুর্ঘটনা ঘটি সাচ্চাই পাতা চলনে পার, পিট গ্যায়ে হামারে পতি”।
ঘটনাটা কী?
শিল্পার বাড়ির পরিচারিকা শিল্পার আলমারি গুছিয়ে রাখছিলেন সেই সময়ে শিল্পার স্বামী রাজ জোর করে সেই পরিচারিকাকে চুমু খেতে চান। পরিচারিকা বাধা দেন তাতেও ক্ষান্ত হননি শিল্পার স্বামী। সেই মুহূর্তে শিল্পা আসেন এবং স্বামীকে শুধু বাধাই দেন না, তাঁর গায়ে হাত তোলেন!
প্লিজ, আতঙ্কিত হবেন না শিল্পার ভক্তরা! এটা নিতান্তই একটা টিকটক ভিডিয়ো। পরিচারিকা এবং রাজ কুন্দ্রার স্ত্রী, এই দুই চরিত্রে অভিনয় করেছেন শিল্পা নিজেই! ভিডিয়ো পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল! শমিতা শেট্টি থেকে রোহিত রায় সকলেই টিকটক ভিডিয়ো নিয়ে উচ্ছ্বসিত! আসছে নেটাগরিকদের নানা মজার স্মাইলি।
গৃহবন্দি অবস্থায় টিকটক ভিডিয়ো থেকে করোনা নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন শিল্পা। বডি ফিটনেস থেকে হাত ধোওয়া, সব বিষয় নিয়ে তিনি ক্রমাগত ভিডিয়ো পোস্ট করছেন। কিছু দিন আগে ছেলে ভিভানকে নারদ সাজিয়ে বাড়িতে কেমন করে ‘মহাভারত’ হতে পারে তার নমুনাও পেশ করেন তিনি। তবে এই অভিনব ভিডিয়ো যে বেশ চমকে দিয়েছে নেটাগরিকদের তাতে সন্দেহ নেই।
আরও পড়ুন: ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে প্রসেনজিৎ ও অর্পিতার কোয়রান্টিন ক্লক
আরও পড়ুন: ‘ডন’ ছবির নাম নিয়ে অনেকের আপত্তি ছিল: অমিতাভ বচ্চন