Advertisement
E-Paper

‘দোষী হলে শাস্তি দিন’! জেলমুক্তির সাড়ে চার বছর পর আবার কেন গর্জে উঠলেন শিল্পার স্বামী রাজ?

প্রাপ্তবয়স্কদের একটি অ্যাপ তৈরির অভিযোগে জেল খাটতে হয়েছিল শিল্পার স্বামীকে। এই মামলায় জামিন পেলেও পুরোপুরি স্বস্তি দেয়নি আদালত। এ বার বিচারের প্রার্থনা করলেন রাজ কুন্দ্রা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৮:০২
(বাঁ দিকে) শিল্পা শেট্টী, (ডান ডিকে) রাজ কুন্দ্রা।

(বাঁ দিকে) শিল্পা শেট্টী, (ডান ডিকে) রাজ কুন্দ্রা। ছবি: সংগৃহীত।

পেশায় ব্যবসায়ী ও শিল্পপতি তিনি। তবে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টীর স্বামী হিসাবেই সাধারণ মানুষের কাছে বেশি পরিচিত রাজ কুন্দ্রা। প্রায় বছরপাঁচেক আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজের। হাজতবাসও করতে হয়। পরে জামিন পান রাজ। তবে জীবনের সেই অধ্যায় ভোলেননি তিনি। জেল থেকে ছাড়া পাওয়ার পরে বাইরে বেরোতেও আতঙ্কিত বোধ করতেন তিনি। জামিন পেলেও পুরোপুরি স্বস্তি দেয়নি আদালত। এ বার বিচারের প্রার্থনা করলেন রাজ।

রাজের মামলাটি এখনও নিম্ন আদালতের বিচারাধীন। প্রায় সাড়ে চার বছর ধরে এই মামলার সে ভাবে শুনানি না হওয়ায় তিনি বিরক্ত। এই মামলা সংক্রান্ত যাবতীয় নথি রাজের আইনজীবী আদালতে পেশ করেছেন বলে দাবি তাঁর। তবু মামলার কোনও গতি না দেখে সমাজমাধ্যমে কড়া বার্তা দিলেন রাজ। শিল্পার স্বামী লেখেন, “এই মামলায় নিম্ন আদালতেই চার বছর কেটে গেল। আমার আইনজীবী প্রশান্ত পাতিল সবরকম তথ্য পেশ করেছেন। আমি সর্বদা সত্যের পক্ষে। যদি আমি দোষী হই, আমাকে শাস্তি দিন। যদি না হই, তা হলে আমাকে মুক্তি দিন। আমার স্বাধীনতা এবং হৃত সম্মান ফিরিয়ে দিন। বিচারে বিলম্ব হওয়ার অর্থ যথাযথ বিচার না পাওয়া।’’

Shilpa Shetty Raj Kundra Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy