Advertisement
E-Paper

আইনজীবী গীতার নায়ক এ বার নতুন কাহিনিতে! ‘ঘূর্ণি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে কুণাল, নায়িকা কে?

ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক দেখেছে দর্শক। কয়েক সেকেন্ডের প্রচার-ঝলক দেখে আন্দাজ করেছে অনেকেই যে, ক্রিকেটকে কেন্দ্র করে এগোবে ধারাবাহিকের কাহিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৭:০৬
নতুন ধারাবাহিকে দেখা যাবে গীতার (হিয়া মুখোপাধ্যায়) নায়ক স্বস্তিককে (কুণাল শীল)!

নতুন ধারাবাহিকে দেখা যাবে গীতার (হিয়া মুখোপাধ্যায়) নায়ক স্বস্তিককে (কুণাল শীল)! ছবি: সংগৃহীত।

কয়েক দিনে ছোটপর্দায় অনেক রকমের পরিবর্তন দেখা গিয়েছে। রাতারাতি দুটি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়। ‘ভোলেবাবা পার করেগা’, ‘চিরসখা’ বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই নতুন কাহিনি শুরু হওয়ার আভাস পাওয়া গিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, শীঘ্রই শুরু হবে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’।

ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম ঝলক দেখেছে দর্শক। তাও বেশ অনেক দিন হল। কয়েক সেকেন্ডের প্রচার-ঝলক দেখে আন্দাজ করেছে অনেকেই যে, ক্রিকেটকে কেন্দ্র করে এগোবে ধারাবাহিকের কাহিনি। নতুন গল্পে নায়ক-নায়িকা হিসাবে দেখা যাবে কাদের? ইন্ডাস্ট্রির অন্দরের খবর, নায়িকা হিসাবে দর্শক দেখবে একেবারে নতুন মুখ। নায়ককে অবশ্য অনেকেই চেনেন।

‘গীতা এলএলবি’ ধারাবাহিকে আইনজীবীর চরিত্রে তাঁকে দেখেছিল দর্শক। নায়ক হিসাবে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। সূত্র বলছে, অভিনেতা কুণাল শীলকে ‘ঘূর্ণি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে। এই প্রশ্ন নিয়েই আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় কুণালের সঙ্গে। অভিনেতা বললেন, “হ্যাঁ, আমাকে দেখা যাবে ‘ঘূর্ণি’ ধারাবাহিকে। লুক সেট হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যেই হবে ‘প্রোমো’র শুটিং। তবে এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারব না।” কবে সম্প্রচারিত হবে এই কাহিনি? প্রথমে শোনা গিয়েছিল, আইপিএল চলাকালীন নতুন কোনও ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে না। এই ধারাবাহিক কি তবে সম্প্রচারিত হবে আইপিএল শেষ হওয়ার পরে? সেই উত্তর অবশ্য এখনও মেলেনি।

Advertisement
Bengali Serial Actor Geeta LLB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy