Advertisement
E-Paper

Srabanti Chatterjee: টিকা নেওয়ার ছবি পোস্ট, ব্যক্তিজীবন নিয়ে কটাক্ষে জর্জরিত শ্রাবন্তী

টিকা নেওয়ার ছবিতেও অজস্র বিরূপ মন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। নেটাগরিকদের একাংশ, শ্রাবন্তীর ব্যক্তি জীবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ২০:৪২
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

করোনা ভাইরাসের টিকা নিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নেটমাধ্যমে সেই ছবিও পোস্ট করলেন তিনি। সঙ্গে লিখলেন, ‘টিকা নিলাম। আমার সমাজকে সুস্থ রাখার জন্য প্রত্যেকেরই টিকা নেওয়া উচিত।’

টিকা নিয়ে তারকাদের ছবি দেওয়া নতুন কোনও বিষয় নয়। সেই ছবি দিয়ে সকলকে টিকা নেওয়ার বার্তা দেওয়াও এখন সাধারণ বিষয়। তা সত্ত্বেও কটাক্ষের মুখে পড়লেন শ্রাবন্তী। টিকা নেওয়ার ছবিতেও অজস্র বিরূপ মন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। নেটাগরিকদের একাংশ, শ্রাবন্তীর ব্যক্তি জীবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার শ্রাবন্তীর চেহারা নিয়ে কটাক্ষ করেছেন। অনেকের আবার প্রশ্ন, টিকা নেওয়ার উপদেশ দিলেই কি সহজে তা পাওয়া যায়? এমন প্রচুর নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে শ্রাবন্তীর পোস্টের মন্তব্য বাক্স।

দিন কয়েক আগেই মলদ্বীপ থেকে ঘুরে এলেন শ্রাবন্তী। ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় এবং তাঁর প্রেমিকা দামিনী ঘোষও তাঁর সঙ্গী হয়েছিলেন। গুঞ্জন ছিল, শ্রাবন্তীর সঙ্গে তাঁর প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও ছিলেন। সে বিষয়ে যদিও মুখ খোলেননি তিনি।

Srabanti Chatterjee Actress Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy