Advertisement
E-Paper

সদ্য পাশ করেছেন ডাক্তারি, দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা কেন ভেবেছিলেন নায়িকা হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়?

এই মুহূর্তে দক্ষিণের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রীলীলা। ‘পুষ্পা ২’ ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে তাঁর বিশেষ গান ‘কিস্‌সা’ পেয়েছিল বিপুল জনপ্রিয়তা।

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৯:১৫
Sreeleela almost quit films due to trolling

কেন ভেঙে পড়েছিলেন শ্রীলীলা? ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমের যুগে শিল্পীরা অনেক বেশি সাবধানী হয়ে গিয়েছেন। ইদানীং যে কোনও প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক বেশি ভাবতে হয়। বিশেষ নায়ক-নায়িকাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে। কেউ কেউ সমাজমাধ্যমের বিতর্ক সহ্য করতে না পারে পাল্টা উত্তর দিয়ে ফেলেন। কেউ আবার চুপ হয়ে যান। দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা কী করেছিলেন?

এই মুহূর্তে দক্ষিণের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রীলীলা। ‘পুষ্পা ২’ ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে তাঁর বিশেষ গান ‘কিস্‌সা’ পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। কিন্তু অভিনয়জীবন শুরুর দিকে একেবারেই সহ্য করতে পারেননি তাঁকে নিয়ে হওয়া আলোচনা। ভেঙে পড়েছিলেন। বিভিন্ন প্রতিবেদনের শিরোনামও তাঁকে আঘাত করেছিল। কারণ, বলিউড থেকে দক্ষিণ নায়ক-নায়িকাদেরকে সর্বত্র ধাওয়া করে ছবিশিকারিরা। ফলে তাঁদের সবকিছু নিয়েই আলোচনা হয়। যে কারণে, সমস্যায় পড়েছিলেন শ্রীলীলাও।

অভিনেত্রী বলেন, “মাকে বলেছিলাম আমার পক্ষে এই পেশায় থাকা সম্ভব নয়। আমি হয়তো পারব না। মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম।” কিন্তু তার পরেও সহ্য করে এগোতে পেরেছি এটা ভেবেই ভাল লাগছে। অভিনেত্রী সদ্য এমবিবিএস পাশ করেছেন। মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছিল। যদিও তার পরে অবশ্য সেই আলোচনা নিভে যায়।

Sreeleela Pushpa 2: The Rule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy