Advertisement
E-Paper

সৃজিতের নতুন থ্রিলার

যেহেতু এটি স্পিন- অফ, তাই আগের ছবির কিছু চরিত্র নতুন ছবিতেও দেখা যাবে।

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০০:১০
পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন।—ফাইল চিত্র।

পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন।—ফাইল চিত্র।

টলিউডের ভবিষ্যৎ বোধহয় থ্রিলারে আটকে। যে কারণে পরপর থ্রিলার ছবিরই ঘোষণা হচ্ছে। সৃজিত মুখোপাধ্যায় ‘২২ শে শ্রাবণ’-এর স্পিন-অফ করতে চলেছেন। নাম ‘দ্বিতীয় পুরুষ’।

যেহেতু এটি স্পিন- অফ, তাই আগের ছবির কিছু চরিত্র নতুন ছবিতেও দেখা যাবে। থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন। তবে পরিচালক জানালেন, অন্যান্য চরিত্রের বাছাই এখনও সম্পূর্ণ হয়নি। হঠাৎ স্পিন-অফের ভাবনা?

‘‘অনেক দিন হল অভিজিৎ (পরমব্রত) আর অমৃতার (রাইমা) সঙ্গে দেখা হয়নি। ওরা কেমন আছে, সেই খোঁজ নেওয়ার জন্যই এই ছবি,’’ সৃজিতের গলায় মজার সুর। পরিচালক আশ্বাস দিলেন, আগের ছবির চেয়ে ‘দ্বিতীয় পুরুষ’-এ রহস্যের অনুপাত আরও বেশি। জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি।

Parambrata Chatterjee Raima Sen Tollywood Srijit Mukherji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy