Advertisement
E-Paper

স্টাইল স্টেটমেন্ট হ্যান্ডলুম

বঙ্গ নারীর অঙ্গে তাঁত। না, এই ক্যাপশন একেবারে সেকেলে। তাঁতের শাড়ি বললেই জেন ওয়াই মুখ ঘুরিয়ে উল্টো দিকে। ফ্যাশন তাও আবার তাঁতের শাড়িতে?

লিখছেন অভিষেক দত্ত

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০

বঙ্গ নারীর অঙ্গে তাঁত। না, এই ক্যাপশন একেবারে সেকেলে। তাঁতের শাড়ি বললেই জেন ওয়াই মুখ ঘুরিয়ে উল্টো দিকে। ফ্যাশন তাও আবার তাঁতের শাড়িতে? জাস্ট ইমপসিবল। শুধু দশমীর দিন বা সরস্বতী পুজোয় ওয়াডড্রোবের তাঁতের শা়ড়ির দিকে ফিরে তাকায় জেন ওয়াই। বাকি সময় শাড়ি বলতে শিফন, জর্জেট বা সিল্ক।এই ধারণাকে পাল্টে দিচ্ছে এ কালের হ্যান্ডলুম। ধীরে ধীরে স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে হ্যান্ডলুমের শাড়ি। শুধু শাড়িই নয়, হ্যান্ডলুমের নানান রকমে ড্রেসে সাজচ্ছে জেন ওয়াই।

হ্যান্ডলুমকে আরও জনপ্রিয় করতে গত মাসে ‘ন্যাশনাল হ্যান্ডলুম ডে’ পালিত হল। বেনারসে ‘ন্যাশনাল হ্যান্ডলুম ডে’র আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার। যোগ দিয়েছিল সারা ভারতের বেশ কয়েকজন নামী ফ্যাশন ডিজাইনার আর হাজার খানেক তাঁতী। সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডলুম নিয়ে স্মৃতি ইরানির ক্যাম্পেনও বেশ জনপ্রিয় হয়েছে।

হ্যান্ডলুমের শাড়িকে ফ্যাশননেবল করে তুলতে ডিজাইনে বদল আনছেন তাঁতীরা। ফুলিয়ার তাঁত, ধনেখালি, টাঙ্গাইল সব কিছুই এখন নতুন। গাঢ় রঙের বদলে প্যাস্টেল শেডের ব্যবহার বেড়েছে। শুধু শাড়িটে আটকে নেই হ্যান্ডলুন, কুর্তি, ড্রেস, জ্যাকেটের চল হয়েছে। ছেলেরাও এখন হ্যান্ডলুমের নেহেরু জ্যাকেট বা শেরওয়ানির মতো বন্ধ গলা জ্যাকেট পরছে। হ্যান্ডলুমের চাহিদা বাড়ছে স্কার্ফ, দোপাট্টা ইত্যাদিতেও। ধুতির পাড়ের ডিজাইনেও এখন নতুনত্বের ছোঁয়া।

Advertisement

ফিরছে হারিয়ে যাওয়া বালুচরীও। নানান ধরনের কাজ হচ্ছে। বালুচরীর জুতো এখন ফ্যাশনে ইন। সাজে গর্জাস লুক চাইলে বালুচরীর ব্যাগও বেছে নিচ্ছেন অনেকে। এমনকী বালুচরীর স্কার্ফ, দোপাট্টা, টাই, আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিয়েছে। ভারতের ঐতিহ্যময় টেক্সটাইল ধীরে ধীরে নিজের জায়গা ফিরে পাচ্ছে। সব্যসাচী মুখোপাধ্যায়, বিবি রাসেল, রোহিত বাল এঁরাও হ্যান্ডলুমের কাজ করছেন।

বছরে শুধু এক দিন নয়, প্রতিদিনই হয়ে উঠুক আপনার হ্যান্ডলুম ডে। আমার মনে হয় হ্যান্ডলুম পোশাক যে শাড়ি, ড্রেস, কুর্তা, পাঞ্জাবি যাই হোক না কেন তার নিজস্ব জৌলুস আছে। যেটা সোবার অথচ গ্রেসফুল। খুব গ্লসি লুক যদি আপনার পছন্দ না হয় তা হলে ক্লাসি লুক বেছে নিন। সেখানে হ্যান্ডলুম হতে পারে আপনার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অপশন। আর অতি অবশ্যই মনে রাখবেন, হ্যান্ডলুম পোশাক পরলে একটু যত্ন মাস্ট। না হলে তার জেল্লা হারিয়ে যাবে। ফলে ওয়া়ড্রোবের হ্যান্ডলুমকে একটু বাড়তি যত্ন করুন। ড্রাইওয়াশ মাস্ট।

তবে হ্যাঁ, হ্যান্ডলুমের শাড়ি বা ড্রেস যাই পরুন না কেন কয়েকটা বিষয় মাথায় রাখবেন। যেমন হ্যান্ডলুমের কুর্তা পরলেন সঙ্গে লাইক্রার লেগিংস গলিয়ে নিলেন, এমনটা না হয়। চকচকে ফিনিশ হ্যান্ডলুমের সঙ্গে মানায় না। এতে আপনার পুরো সাজটাই মাটি। হ্যান্ডলুমের কুর্তি পরলে সঙ্গে থাকুক কটন বা লিনেনের সালোয়ার।

অ্যাকসেসারিজ নিয়েও একটু সতর্ক থাকুন। খুব জমকালো কিছু না বেছে পরে ফেলুন ট্র্যাডিশনাল লুকের গয়না। এড়িয়ে চলুন খুব হেভি গয়না। এমন টুকরো কিছু টিপস মেনে চললে বিয়ে বাড়ির জারদৌসি, বেনারসীর মাঝে নজর কাড়বেন আপনিই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy