Advertisement
E-Paper

অপেক্ষার অবসান, কপিল শর্মার অনুষ্ঠানে ‘তিন গুণ’ আনন্দ নিয়ে ফিরছেন সুমনা

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৯:৩০
২০১৪ সালে ‘কমেডি নাইটস উইদ কপিল’ থেকে যাত্রা শুরু সুমনা আর কপিলের।

২০১৪ সালে ‘কমেডি নাইটস উইদ কপিল’ থেকে যাত্রা শুরু সুমনা আর কপিলের।

অপেক্ষার অবসান। সব বিতর্ক সরিয়ে কপিল শর্মার অনুষ্ঠানের প্রোমোতে দেখা গেল সুমনা চক্রবর্তীকে। বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়োর মাধ্যমে সুমনা জানিয়েছেন, খুব শীঘ্রই ফিরছেন তিনি।

বুধবার ইনস্টাগ্রামে ভিডিয়ো দিয়ে তিনি বলেছেন, ‘আর মাত্র তিন দিনের অপেক্ষা। এর পর আনন্দও তিন গুণ হয়ে যাবে। সুমনার ফিরে আসার খবর শুনে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও।

সুমনার ফিরে আসার খবর শুনে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। 

সুমনার ফিরে আসার খবর শুনে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। 

শোনা যাচ্ছিল, কপিলের সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরেছে সুমনার। ‘দ্য কপিল শর্মা শো’-এর প্রোমো দেখে এমনটাই আঁচ করছিলেন দর্শকদের একাংশ। কপিলের অনুষ্ঠানের একটি প্রোমোয় কিকু শারদা, ভারতী সিংহ, ক্রুশ্না অভিষেককে দেখা গেলেও সুমনা সেখানে অনুপস্থিত ছিলেন। তার পরেই গুজব রটে, কপিলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে সুমনার। তার মধ্যেই সম্পর্ক নিয়ে সুমনার কিছু ইঙ্গিতমূলক পোস্ট সেই গুঞ্জন আরও বাড়িয়ে দেয়।

কিছুদিন আগেই অর্চনা পূরণ সিংহ জানিয়েছিলেন, অনুষ্ঠানে ফিরছেন সুমনা। এ বার সুমনা নিজেও এ বার সেই খবরে শিলমোহর দিলেন।

২০১৪ সাল থেকে কপিল শর্মার সঙ্গে কাজ করছেন সুমনা। ‘কমেডি নাইটস উইদ কপিল’ থেকে যাত্রা শুরু তাঁদের। এর পর টানা একসঙ্গে পর্দায় খুনসুটি চলেছে তাঁদের। আরও একবার তাঁদের রসায়নের সাক্ষী থাকবে দর্শক।

The Kapil Sharma Show Sumona Chakravarti Archana Puran Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy