Advertisement
E-Paper

দ্বিতীয় বিয়েও ভেঙে যাচ্ছে সুনিধি চৌহানের ?

নায়িকার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছিল, মাঝে নাকি আলাদাও থাকতে শুরু করেছিলেন তাঁরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৫:৩৯
স্বামী হিতেশের সঙ্গে সুনিধি

স্বামী হিতেশের সঙ্গে সুনিধি

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল গায়িকা সুনিধি চৌহান এবং তাঁর স্বামী হিতেশ সোনিকের আট বছরের বিবাহিত জীবনে ফাটল ধরেছে। সুনিধির কয়েক মাস আগে গোয়া ট্রিপের পরেই নাকি সম্পর্ক তলানিতে এসে ঠেকে।

নায়িকার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছিল, মাঝে নাকি আলাদাও থাকতে শুরু করেছিলেন তাঁরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে এ ব্যাপারে সুনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ‘নো কমেন্টস’ বলে গোটা ঘটনাটি এড়িয়ে যাচ্ছিলেন, ফলে গসিপও জোড়াল হচ্ছিল।

সত্যিটা কী? সুনিধি এড়িয়ে গেলেও ‘বম্বে টাইমস’-এর পক্ষ থেকে হিতেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ এই সব গুঞ্জন একেবারেই ভিত্তিহীন। আমি এবং সুনিধি একই ছাদের নিচে লকডাউন কাটাচ্ছি। ঘরবাড়ি পরিষ্কার রাখতেই আমি এত ব্যস্ত ছিলাম যে এই সব মুখরোচক খবর পড়ার সময় পাইনি।"

আরও পড়ুন- সাদা পোশাকে, ভেজা শরীরে নাচের তালে ঝড় তুললেন মনামি

হিতেশের সরস বক্তব্য, “আমার মনে হয় আমার ঘরবাড়ি পরিষ্কার করার নমুনা দেখে সুনিধি একেবারেই খুশি নয় আর সে কারণেই এই সব খবর ঘুরে বেড়াচ্ছে।“

তাহলে সুনিধি কেন এড়িয়ে গেলেন প্রশ্ন? হিতেশ বলেন, “এতটাই অপ্রাসঙ্গিক মনে হয়েছে ওর সে জন্যই বোধহয় চুপ থাকাই শ্রেয় মনে করেছে সুনিধি।“

আরও পড়ুন- লকডাউনের মধ্যেই বন্ধুদের ডেকে মদ্যপানের আয়োজন অনিতা রাজের

পেশায় মিউজিসিয়ান হিতেশের সঙ্গে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন সুনিধি। ২০১৮-এ তাঁদের সন্তানের জন্ম হয়। এর আগে মাত্র ১৮ বছর বয়সে পরিচালক ববি খানকে বিয়ে করেছিলেন সুনিধি। যদিও তাঁদের সেই বিয়ে মাত্র এক বছর টিকেছিল।

Sunidhi Chauhan Bollywood Lockdown Divorce
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy