Advertisement
E-Paper

Sushmita-Rohman: আগেই সম্পর্ক ভেঙে গিয়েছিল, ‘দুগ্গা দুগ্গা’ বলে রোহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা সুস্মিতার

তাঁরা আর প্রেমিক-প্রেমিকা নন, কেবল দুই বন্ধু। সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, ১৫ বছরের ছোট রোহমানের সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না সুস্মিতা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৮:০৩
সুস্মিতা-রোহমানের সম্পর্কে ভাঙন

সুস্মিতা-রোহমানের সম্পর্কে ভাঙন

তিন বছরের সম্পর্কে ইতি টানলেন সুস্মিতা সেন এবং রোহমান শল। অভিনেত্রী নিজেই তাঁদের বিচ্ছেদের খবর জানিয়েছেন। আর তাঁরা প্রেমিক-প্রেমিকা নন, এখন থেকে কেবল দুই বন্ধু। সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, আলাদা থাকছেন সুস্মিতা-রোহমান।

ইনস্টাগ্রামে দু’জনের হাসিমুখের একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রেম রয়ে গিয়েছে।’ শেষে অনুরাগীদের উদ্দেশে ভালবাসা জানিয়ে ‘দুগ্গা দুগ্গা’ ধ্বনি তুলেছেন বঙ্গতনয়া।

২০১৮ সাল থেকে প্রেম সুস্মিতা-রোহমানের। সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশার সঙ্গে রোহমানের সুসম্পর্কের ছায়া বারবার ইনস্টাগ্রামে ফুটে উঠেছে। মাস কয়েক আগে কলকাতার শহরতলি কোন্নগরে নিজের আত্মীয়ের বিয়েতেও রোহমানকে সঙ্গে নিয়ে এসেছিলেন সুস্মিতা। তাঁদের বিয়ে নিয়েও জল্পনা শুরু হয়েছিল।

রোহমানের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথম কথা হয় সুস্মিতার। নিজের ইনবক্সে রোহমানের একটি মেসেজ দেখতে পান বলি নায়িকা। সেখান থেকে আলাপ, বন্ধুত্ব। ধীরে ধীরে ১৫ বছরের ছোট রোহমানের প্রেমে পড়েন সুস্মিতা। সময়ের সঙ্গেই সুস্মিতার পরিবারের সদস্য হয়ে ওঠেন রোহমান। কিন্তু আচমকাই কেন ফাটল ধরল তাঁদের সম্পর্কে? উত্তর খুঁজছে বলিউড।

sushmita sen Rohman shawl Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy