Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রী পদ পাওয়ার পরেই নতুন পদক্ষেপ বিজয়ের, আলোচিত প্রেমিকা তৃষার জন্য কী করলেন?

১৪ মে মুক্তি পাচ্ছে তৃষা কৃষ্ণনের নতুন ছবি ‘করুপ্পূ’। ছবি মুক্তির আগে বিশেষ পদক্ষেপ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তলপতি বিজয়ের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১১:২১
আলোচিত প্রেমিকা তৃষার জন্য কী পদক্ষেপ তলপতি বিজয়ের?

আলোচিত প্রেমিকা তৃষার জন্য কী পদক্ষেপ তলপতি বিজয়ের? ছবি: সংগৃহীত।

মাত্র কিছু দিনের অপেক্ষা। ১৪ মে মুক্তি পাচ্ছে তৃষা কৃষ্ণনের নতুন ছবি ‘করুপ্পূ’। ছবি মুক্তির আগে বিশেষ পদক্ষেপ তামিলনাড়ুর সরকারের। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তলপতি বিজয় নতুন নিয়ম শুরু করলেন।

সেই নিয়ম জানার পরেই উচ্ছ্বসিত অনুরাগীরা। আগে তামিলনাড়ুতে প্রেক্ষাগৃহে ‘মর্নিং শো’-এ ছবি দেখানো হত না। তৃষার নতুন ছবির মাধ্যমে আসতে চলেছে নতুন পরিবর্তন। ১৪ মে ‘করুপ্পূ’র প্রথম শো দেখানো হবে সকাল ৯টায়। বিজয়ের সঙ্গে তৃষার বিশেষ সম্পর্ক নিয়ে এমনিই আলোচনার শেষ নেই। তার মধ্যে এই নতুন নিয়ম, তাঁদের প্রেমের জল্পনা যেন আরও উস্কে দিল।

তাই এই খবর প্রকাশ্যে আসার পরে অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এক জন মজা করে লেখেন, “৪টের বা ৬টার শোয়ের অনুমতিও চাওয়া যেত!” আবার আর এক জন মন্তব্য করেন, “তামিল ছবির ইতিহাসে প্রথম বার সকাল ৯টায় দেখানো হবে ছবি। ধন্যবাদ বিজয় আন্না।” আরও এক জন লেখেন, “এক সময় নিজের ছবির বিশেষ শোয়ের অনুমতি সরকারের কাছে চাইতেন, আর এখন গোটা ইন্ডাস্ট্রি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাছেই অনুমতি চাইছে— কী অসাধারণ যাত্রা!”

নির্বাচনের ফলপ্রকাশের দিনই ছিল তৃষার জন্মদিন। সেই কাকতালীয় ঘটনাতেও অবাক হয়েছিলেন অনেকে। সেই দিন মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি। অনুরাগীরা মনে করেছিলেন, শুধু জন্মদিনের জন্য নয়, বিজয়ের জন্য প্রার্থনাও করতে গিয়েছিলেন তিনি।

Trisha Krishnan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy