Advertisement
E-Paper

‘এত বাড়াবাড়ি কেন?’ বাঙালি অভিনেত্রীকে মেসেজ যুজবেন্দ্রের! প্রকাশ্যে আসতেই মিলল ‘হুমকি’, কী জানালেন তানিয়া?

তানিয়ার ছবি দেখে নাকি চুপিচুপি চহল তাঁকে লেখেন, ‘‘আপনি মিষ্টি মেয়ে।’’ এই মেসেজ প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তার পরেই কী বার্তা এল চহলের তরফে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:৫৬
(বাঁ দিকে) যুজুবেন্দ্র চহল, (ডান ডিকে) তানিয়া চট্টোপাধ্যায়।

(বাঁ দিকে) যুজুবেন্দ্র চহল, (ডান ডিকে) তানিয়া চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ক্রিকেটতারকা যুজবেন্দ্র চহলের সঙ্গে বার বার নিত্যনতুন নারীর নাম জড়িয়েছে। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই কখনও বেতারসঞ্চালিকা, কখনও আবার নামী উপস্থাপিকার সঙ্গে নাম জড়িয়েছে। আবার কখনও খেলার মাঠে নামী মডেলকে দেখা গিয়েছে যুজবেন্দ্রের কোলে বসতে। এ বার বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের দাবি, তাঁকে নাকি মেসেজ করেন চহল। সেই কথোপকথন প্রকাশ্যে আনতেই পাল্টা হুমকি ক্রিকেটতারকার তরফে!

সম্প্রতি সাংবাদিকদের সামনে তানিয়া বলেন, “চহল আমাকে মেসেজ করেছেন। উনি বলেছেন, ‘আপনাকে মিষ্টি দেখতে।’” এ কথা বলে নিজের ফোন সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরেন তানিয়া। সেখানে দেখা যাচ্ছে, তানিয়ার কয়েকটি ছবি দিয়ে তাঁর ইনবক্সে মন্তব্য করেছেন চহল। সেই মন্তব্য প্রকাশ্যে দেখিয়ে দিয়েছেন তানিয়া। এর পর নাকি চহলের জনসংযোগ আধিকারিক টিমের তরফে‌ তানিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়।

তানিয়ার দাবি চহলের সহকারী দলের তরফ থেকে তিনি মেসেজ পান। চহলের পাঠানো মেসেজ মুছে দেওয়ার জন্য নাকি তানিয়ার উপর চাপ সৃষ্টি করা হয়েছে। তানিয়া বলেন, ‘‘ওদের তরফ থেকে বলা হয়, ‘চহল এমন কিছু বলেননি যা আপত্তিকর! একজন পুরুষ একজন মহিলার প্রশংসা করেছেন, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে?’’’ এই প্রসঙ্গে তানিয়া জানান, যদি চহল এই প্রসঙ্গে সরাসরি কথা বলতে চান, তা-ও বলতে পারেন। কিন্তু, এখনও নাকি তাঁদের মধ্যে নম্বর আদান-প্রদান হয়নি।

Advertisement

ভারতের জাতীয় দলে দীর্ঘ দিন ব্রাত্য থাকলেও আইপিএলে নিয়মিত খেলেন চহল। পঞ্জাব কিংসের ক্রিকেটার তিনি। ভাল ফর্মেও রয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বার বারই বিতর্কে জড়িয়েছেন তিনি।

Yuzvendra Chahal Bengali Actress Indian cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy