Advertisement
E-Paper

Tanuree Chakraborty: মিমির বিয়ের এক দিন পরেই সাত পাক ঘুরবেন! নেটমাধ্যমে জানিয়ে দিলেন তনুশ্রী

ব্যবসায়ী রাজকুমার গুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন তনুশ্রী। এ নিয়ে যদিও জনসমক্ষে মুখ খোলেননি তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২১ ১৯:৩৫
মিমি চক্রবর্তী এবং তনুশ্রী চক্রবর্তী।

মিমি চক্রবর্তী এবং তনুশ্রী চক্রবর্তী।

এক ঢাল খোলা চুল। সিঁথিতে চওড়া করে সিঁদুর, কপালে লাল টিপ। আটপৌরে করে পরা সোনালি রঙের শাড়ি। মুখে চন্দন, হাতে আলতা। এ ভাবেই নববধূ রূপে সেজে উঠেছেন তনুশ্রী চক্রবর্তী।

কী ভাবছেন? চুপিচুপি সাত পাকে বাঁধা পড়লেন তনুশ্রী?

সে রকম কিছুই হয়নি। সকলকে ফাঁকি দিয়ে বিয়ে সেরে ফেলেননি তনুশ্রী। ফোটোশ্যুটের সুবাদে তাঁকে এই সাজে দেখা গিয়েছে। রবিবার ইনস্টাগ্রামে বধূরূপের সেই ছবি পোস্ট করলেন তনুশ্রী। ছবি পোস্ট হতেই যতক্ষণ! বন্ধুকে বিয়ের সাজে দেখে খুনসুটি করলেন মিমি চক্রবর্তী। তনুশ্রীর পোস্টের মন্তব্য বাক্সে তাঁর প্রশ্ন, ‘বিয়েটা কবে?’ বন্ধুর প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। মিমির সঙ্গে রসিকতা করে লিখেছেন, ‘তোর বিয়ের একদিন আগেই।’ মন্তব্যের সঙ্গে একাধিক হাসির ইমোজি। দুই বন্ধুর এই খুনসুটি দেখে নেটাগরিকরাও বেশ উৎফুল্ল। তনুশ্রীর পোস্টের মন্তব্য বাক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়।

টলিউডের গুঞ্জন, ব্যবসায়ী রাজকুমার গুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন তনুশ্রী। এ নিয়ে যদিও জনসমক্ষে মুখ খোলেননি তিনি। কিন্তু নুসরত জাহান, যশ দাশগুপ্ত এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘরোয়া পার্টি করেন রাজকুমার এবং তনুশ্রী। রাজকুমারের ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিলে তার কিছু ঝলক মেলে।

Mimi Chakraborty Tanusree Chakraborty Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy