Advertisement
E-Paper

তেজস্বীর বাড়িতে আচমকাই অজ্ঞাতপরিচয় ব্যক্তির হানা! তাঁকে কী ভাবে শায়েস্তা করেছিলেন প্রেমিক কর্ণ?

‘বিগ্‌ বস’ বাড়ি থেকে কর্ণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশের প্রেমের শুরু। কর্ণের জন্য বড় বিপদের হাত থেকে বেঁচেছিলেন অভিনেত্রী। কী ঘটেছিল তেজস্বীর সঙ্গে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২০:৪১
কর্ণের জন্য বিপদের হাত থেকে বেঁচেছিলেন তেজস্বী?

কর্ণের জন্য বিপদের হাত থেকে বেঁচেছিলেন তেজস্বী? ছবি: সংগৃহীত।

অভিনেতা কর্ণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশের জুটি নিয়ে আলোচনার শেষ নেই। ‘বিগ্‌ বস’-এর বাড়ি থেকে তাঁদের প্রেমের শুরু। বেশ কয়েক বছর হয়ে গেল তাঁদের সম্পর্কের। কর্ণের জন্য বড় বিপদের হাত থেকে বেঁচেছিলেন অভিনেত্রী। কী ঘটেছিল তেজস্বীর সঙ্গে?

অভিনেত্রী বললেন, “এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। আমি যে বাড়িতে থাকি, সামনে একটা বড় বাগান আছে। প্রতি দিন যখন বাড়ি থেকে বেরোতাম, দেখতে পেতাম একটা করে চিঠি রাখা আছে। বুঝতেই পারতাম কে দিয়ে যায়। শেষে বাড়ির সামনে একটি গোপন ক্যামেরাও লাগানো হয়। কিন্তু তাতেও বুঝতে পারিনি, কে চিঠি দিয়ে যাচ্ছে। একটা করে শব্দ লিখে রাখা থাকত সেই চিঠিতে।”

এত কিছুর পরেও অভিনেত্রী কাউকে ধরতে পারেননি। তার পরে সেই ব্যক্তির সাহস এতটাই বেড়ে যায় যে, তিনি এক বার নায়িকার বাড়িতে পর্যন্ত ঢুকে পড়েন। তেজস্বী বলেন, “এক দিন ওই ব্যক্তি বারান্দা দিয়ে আমার বাড়িতে পর্যন্ত ঢুকে পড়েছিলেন। ভাগ্যিস সে দিন আমি একা ছিলাম না বাড়িতে। আমার মা ছিলেন। আর গাড়ির চালকও ছিলেন। তার পরেই হাতেহাতে ধরা পড়েন সেই ব্যক্তি।” অভিনেত্রী জানান, সেই সময় পাশে ছিলেন অভিনেত্রীর প্রেমিক কর্ণ। ভাল করে শায়েস্তা করেন সেই ব্যক্তিকে। তার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় থানায়।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy