থলপতি বিজয় দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে দাঁড়াবেন তিনি। ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে)-পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। তার পর থেকেই থলপতির সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে। শোনা যায় ইতিমধ্যে স্ত্রীকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন অভিনেতা। অভিনেতাকে নিয়ে যখন সমাজমাধ্যমে নানা মুনির নানা মত। অবশেষে মুখ খুললেন অভিনেতা।
আরও পড়ুন:
সম্প্রতি নারী দিবসের প্রাক্কালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে থলপতি বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যে সব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। ওসব জিনিস নিয়ে ভেবে নিজেদের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার খারাপ লাগে যখন আমার ব্যক্তিগত জীবনের কারণে অনুরাগীদের ব্যথিত হতে দেখি।’’
বিজয়ের এ হেন মন্তব্যে একাংশ যেন ফের রেগে গিয়েছে তার উপর। কেউ কেউ তাঁকে ‘নির্লজ্জ’ বলে দাগিয়ে দিয়েছেন। কেউ অবশ্য থলপতির প্রতি সমব্যথী হয়ে তাঁর পক্ষ নিয়েছেন। এ দিকে অভিনেতা স্ত্রী সঙ্গীতা ফের আদালতের শরণাপন্ন হয়েছেন শ্বশুরবাড়িতে থাকতে পারার অধিকারের দাবিতে। যদিও থলপতি অবশ্য তৃষ্ণার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সত্ত্বেও চেন্নাইয়ের এক নিমন্ত্রণ বাড়িতে জুটিতেই যান। তাতেই যেন ঘৃতাহুতি প়ড়েছে।