Advertisement
E-Paper

প্রেম জমে গিয়েছে! মিলানের র‌্যাম্প থেকে নেমেই লিওনার্দোকে কাছে পেলেন জিজি

নিজমুখে তাঁরা না বললেও প্রেমই করছেন। সূত্র মারফত এমনই জানা গেল লিওনার্দো এবং জিজির রসায়ন সম্পর্কে। মিলান ফ্যাশন সপ্তাহে জিজিকে সঙ্গ দিলেন ‘টাইটানিক’-এর নায়ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:০০
প্রেমই করছেন লিওনার্দো আর জিজি!

প্রেমই করছেন লিওনার্দো আর জিজি!

এ বার আর জল্পনা নয়, জানা গেল সত্যিই প্রেম করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জিজি হাদিদ। গোপন সূত্রে খবর, তাঁরা আর রাখঢাক করছেন না। যেখানে সেখানে একসঙ্গে দেখা মিলছে দুই তারকার। মিলান ফ্যাশন উইক উপলক্ষে ইতালি যেতে হয়েছে মডেল জিজিকে। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন ‘টাইটানিক’-এর নায়ক। প্রেমিকার মতোই চোখে হারাচ্ছেন জিজিকে। তাঁরা কেবল শয্যাসঙ্গী নন, এমনটাই নিশ্চিত করছে সূত্র।

যদিও সম্প্রতি মিলানের রাস্তায় একাই ঘুরতে দেখা গিয়েছে জিজিকে। অনুরাগীরা এসে অটোগ্রাফ নিয়ে গিয়েছেন। কালো জাম্পস্যুটে র‌্যাম্পে হেঁটেও নজর কেড়েছেন তিনি। তবে কি লিও কেবল অপেক্ষা করছিলেন হোটেলের ঘরে?

মাসের শুরুতেই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল নিউ ইয়র্কের কাসা সিপারিনিতে। ৪৭ বছরের লিওর সঙ্গে মাখোমাখো রসায়নে ডুবে ২৭-এর জিজি। ডাইনিং রুমে পরস্পরের গা ঘেঁষে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁদের। হাসি-গল্পে মশগুল ছিলেন।

যদিও তাঁদের একসঙ্গে দেখে তেলে-বেগুনে জ্বলছেন দু’জনেরই আগের পক্ষ। জিজির প্রাক্তন প্রেমিক জাইন মালিক চান, প্রেম-প্রেম খেলা ছেড়ে জিজি আবার তাঁর সঙ্গে সম্পর্কে ফিরে আসুন। ২০১৫ সাল থেকে একসঙ্গে থাকার পর ২০২১ সালে নানা জটিলতায় সম্পর্ক ভাঙে জাইন আর জিজির।

অন্য দিকে লিওকে জিজির সঙ্গে দেখে ঈর্ষান্বিত ক্যামিলা। ২০১৭ সাল থেকে ক্যামিলা মরবোনের সম্পর্কে ছিলেন অভিনেতা। ক্যামিলা এ বছর ২৫-এ পা দিতেই সেই সম্পর্ক ভেঙে যায়। তার পরই নায়কের মন যায় মডেল-তারকা জিজি হাদিদের দিকে। ২৭ বছরের সুন্দরীর সঙ্গে উদ্দাম প্রেমে মেতেছিলেন অভিনেতা, এমনটাই জানা যায়। অনেকে মনে করছেন, ক্যামিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও জিজির প্রতি ঝুঁকেছেন লিওনার্দো। সূত্রের খবর, এই ক’বছরে বেশ কয়েক বার মনোমালিন্য হয় ক্যামিলা আর লিওর। তাঁরা সাময়িক বিরতি নেন সম্পর্কে। সে সময়ও নাকি জিজির কাছেই ছুটে গিয়েছিলেন ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’-এর অভিনেতা। আর এখন তো কেবল সম্পর্কে সিলমোহর পড়ার অপেক্ষা।

Leonardo DiCaprio Gigi Hadid Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy