Advertisement
E-Paper

মাকে হারালেন সুদীপ্তা, বিদীপ্তা, বিদিশা! হাসপাতালেই প্রয়াত দীপালি চক্রবর্তী, কী হয়েছিল?

দু’দিন হাসপাতালে ভর্তি ছিলেন দীপালি চক্রবর্তী। বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয়েছে সুদীপ্তা, বিদীপ্তা, বিদিশার মায়ের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১০:২৩
প্রয়াত সুদীপ্তা, বিদীপ্তা, বিদিশার মা দীপালি চক্রবর্তী।

প্রয়াত সুদীপ্তা, বিদীপ্তা, বিদিশার মা দীপালি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

মাকে হারালেন সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, বিদিশা চক্রবর্তী। দু’দিনেই যেন সবকিছু ওলট-পালট হয়ে গেল। বয়স হয়েছিল ৭৫। কয়েক দিন আগেও ঘনিষ্ঠ একজনের স্মরণসভায় নৃত্য পরিবেশনা করেছিলেন দীপালি চক্রবর্তী। তার পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন।

বিদিশা বলেন, “আমার মা নৃত্যশিল্পী ছিলেন। তাঁর প্রতিটা স্মৃতি আঁকড়েই এ বার আমাদের এগিয়ে যেতে হবে। দু’দিন আগেও তো মা এক নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। তার পরে গিয়েছিলেন এক জনের স্মরণসভায়। সেখানে নৃত্য পরিবেশনাও করেছিলেন। তার পরে বাড়ি ফিরেই শরীরে অস্বস্তি শুরু হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় মাকে।”

মস্তিষ্কে সমস্যা ধরা পড়েছিল। চিকিৎসক সেই অনুযায়ী চিকিৎসাও করছিলেন। একটা অস্ত্রোপচারও করতে হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও শেষরক্ষা হল না। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন সুদীপ্তারা। বিদিশা যোগ করেন, একের পর এক কাছের মানুষের চলে যাওয়া! আর মেনে নেওয়া যাচ্ছে না।

Sudipta Chakraborty Bidipta Chakraborty Death News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy