Advertisement
E-Paper

দিশা পাটানিকে ছেড়ে কার সঙ্গে রোম্যান্স করছেন টাইগার শ্রফ?

টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক যেন বলিউডে ওপেন সিক্রেট। কিন্তু এ বার নাকি দিশাকে ছেড়ে অন্য সম্পর্কে মন দিয়েছেন জ্যাকি-পুত্র!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ১২:০০
ডিং ডং-এর তালে টাইগার ও নিধি। ছবি: ইউটিউবের সৌজন্যে

ডিং ডং-এর তালে টাইগার ও নিধি। ছবি: ইউটিউবের সৌজন্যে

নাহ! অফিশিয়ালি কখনও শেয়ার করেননি। কিন্তু টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক যেন বলিউডে ওপেন সিক্রেট। কিন্তু এ বার নাকি দিশাকে ছেড়ে অন্য সম্পর্কে মন দিয়েছেন জ্যাকি-পুত্র!

ভুল ভাববেন না। রিয়েল লাইফ নয়, কথা হচ্ছে রিল লাইফ নিয়ে। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের পরবর্তী সিনেমা ‘মুন্না মাইকেল’। ট্রেলার আর প্রথম গানটি মুক্তি পেয়েছিল আগেই। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির দ্বিতীয় গানটি। মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে ‘ডিং ডং’।

আরও পড়ুন: ফাদার্স ডে-তে কেন শ্রদ্ধার বাবাকে উইশ করলেন ফারহান?

দেখে নিন কেমন হল ডিং ডং

গোবিন্দা আর করিশ্মা কপূরের সেই সুপারহিট ‘ডিং ডং’-এর অনুকরণেই এই গান। আর এই গানের তালেই নিধি অগ্রবালের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করছেন টাইগার। পোশাক থেকে শুরু করে লোকেশন, পুরো গানটাতেই নব্বইয়ের দশকের ছোঁয়া রেখেছেন পরিচালক।

সাবির খান পরিচালিত এই ছবিতে টাইগার শ্রফ, নিধি অগ্রবাল ছাড়াও অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবিটি মুক্তি পাবে ২১ জুলাই।

Tiger Shroff Nidhhi Agerwal Ding Dang Munna Michael Govinda Karisma Kapoor মুন্না মাইকেল টাইগার শ্রফ নিধি অগ্রবাল Celebrities Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy