Advertisement
E-Paper

স্বামী জিতের সামনেই অন্য বলিউড নায়কের সঙ্গে নাচ জুড়লেন নায়কের স্ত্রী মোহনা

টলিপাড়ার জনপ্রিয় নায়ক জিৎ। তাঁর স্ত্রীকে এ ভাবে কেউ কখনও দেখেননি। বলিউড নায়কের সঙ্গে নিজের বাড়িতেই জুড়লেন নাচ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৬:৪৯
Tollywood Actor Jeet\\\'s wife Mohana danced on Givinda’s song

কোন বলিউড সঙ্গে নাচ জুড়লেন নায়কের স্ত্রী? ছবি: ফেসবুক।

চারিদিকে আলো ঝলমল করছে। গান বাজছে। হাতে মাইক নিয়ে গান গাইছেন বলিউডের নায়ক। সেই গানের তালে পা মেলাচ্ছেন টলিউডে নায়কের স্ত্রী। এমন দৃশ্য আগে দেখা যায়নি। এমনই এক বিরল দৃশ্য ফ্রেমবন্দি হল অভিনেতা জিতের বাড়িতে। একটি রিয়্যালিটি শোয়ের বিচারক ছিলেন টলিপাড়ার ‘বস’। সেই শো-এ বিচারক ছিলেন অভিনেতা গোবিন্দ।

গোবিন্দকে নিমন্ত্রণ জানিয়েছিলেন জিৎ। রাতে বাড়িতে বসেছিল জমজমাট আসর। সেখানেই গানে গানে ধরা দিলেন গোবিন্দ। আর হাসিমুখে ফ্রেমবন্দি হলেন জিতের স্ত্রী মোহনা মদনানি। মনের সুখে তিনি নেচে চলেছেন। তবে সেই একই ফ্রেমে দেখা গেল জিতকেও। মাইক হাতে তিনিও গোবিন্দর সঙ্গে তার মিলিয়ে গান ধরলেন। গোবিন্দর যা-তে একটুও অসুবিধা না হয় সেই সব কিছু নজরে রাখছিলেন নায়কের মা-বাবা। এমনিতেই জিৎ পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে ভালবাসেন। তাই তো সিনেমার প্রচার ছাড়া কোথাও দেখা যায় না তাঁকে।

একের পর এক ছবি তৈরি করে চলেছেন নায়ক। কিছু দিন আগেই শেষ করেছেন ‘মানুষ’ ছবির শুটিং। সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম বার দেখা যাবে জিৎকে। এ ছাড়াও একের পর এক ছবির পরিকল্পনা রয়েছে তাঁর ঝুলিতে। আপাতত তাঁকে নতুন ভাবে দেখার অপেক্ষায় দর্শক।

Jeet Tollywood Actor TV reality show Govinda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy