Advertisement
E-Paper

‘ছিঃ ছিঃ! বরের গায়ে লাথি’? নতুন রিল পোস্ট করে কটাক্ষের শিকার জিতু ও নবনীতা

ইনস্টাগ্রামে রিল ভিডিয়ো বানানো এখন অনেক তারকারই পছন্দের কাজ। সেই ভিডিয়ো বানাতে গিয়ে এ বার বিপত্তিতে জিতু কমল এবং তাঁর স্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৫:২৯
Jeetu Kamal got trolled

রিল তৈরি করে বিপত্তিতে জিতু এবং নবনীতা। —ফাইল চিত্র।

খাটে বসে মন দিয়ে মোবাইল ঘাঁটছেন অভিনেতা জিতু কমল। আচমকাই গায়ে পা চালিয়ে দিলেন তাঁর স্ত্রী নবনীতা দাস। যা দেখে অবাক অনুরাগীরা। ‘এ কী! এ ভাবে স্বামীর গায়ে লাথি কী করে মারতে পারে কেউ’? এই দৃশ্য দেখে রীতিমতো ‘ছিঃ ছিঃ’ তাঁর ইনস্টাগ্রাম জুড়ে।

বর্তমানে ইনস্টাগ্রাম রিলের ট্রেন্ডে গা ভাসিয়েছেন বহু অভিনেতা। প্রতিদিন নিত্যনতুন ভিডিয়ো তৈরি করে পোস্ট করেন অভিনেতারা। তেমনই এক রিল তৈরি করেছিলেন জিতু এবং তাঁর স্ত্রী। রিলের উপর নির্ভর করেই পরবর্তী কাজের সুযোগ পান অভিনেতারা। কারণ, রিলের মাধ্যমেই অনুরাগীর সংখ্যা বাড়ে তাঁদের। এ বার তেমনই মজার ভিডিয়ো তৈরি করতে গিয়ে ঘটল বিপত্তি।

এক জন লিখেছেন, “ছিঃ! বরের গায়ে লাথি মেরে রিল? জঘন্য হয়েছে। এটা অন্য ভাবেও করা যেত। যত অসভ্যতামি!” আর এক জনের মন্তব্য, “জয় তারা, লাথি মারছে শিবের মতো স্বামীকে?” রুচি হারিয়ে ফেলেছেন তাঁরা। বোধবুদ্ধি লোপ পেয়েছে, এমন মন্তব্যও শুনতে হচ্ছে তাঁদের। যদিও এই প্রসঙ্গে জিতু-নবনীতার কেউ-ই কিছু বলেননি।

শোনা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা যাবে জিতুকে। যদিও আপাতত সে সব কিছুই হচ্ছে না। ‘তিতুমীর’-এর শুটিং শেষ করে ‘অরণ্যের দিনরাত্রি’র শুটিং শুরু করবেন অভিনেতা।

Jeetu Kamal Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy