Advertisement
E-Paper

সিবিএসই-র পুনর্মূল্যায়নের পোর্টাল সুরক্ষিত, জানিয়ে দিল আইআইটি প্যানেল

ছাড়পত্র মিললেও পোর্টালে নজরদারি জারি থাকবে আইআইটি প্যানেলের। কোনওরকম সমস্যা হলেই যাতে দ্রুত সমাধান করা যেতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১১:০৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সিবিএসই-র আবেদনের পোর্টালের সুরক্ষার ঘেরাটোপ শক্তিশালী নয় বলেই জানিয়েছিল আইআইটি প্যানেল। এক সপ্তাহ আগেই বলা হয়েছিল, দুর্বল নিরাপত্তার কারণে সহজেই হ্যাক করা গিয়েছিল পোর্টাল। সোমবার আইআইটি প্যানেলের তরফে সিবিএসই-র পোর্টাল সম্পূর্ণ নিরাপদ, আপাতত বিপদের কোনও আশঙ্কা নেই, এমনটা জানানো হয়েছে। পোর্টালের দূর্বলতা চিহ্নিত করে সেই সমস্যা পুরোপুরি ভাবে মিটিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ধাপে ধাপে পোর্টালের নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখে বারবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সম্ভাব্য যে সমস্যা হতে পারে, তার সাপেক্ষে বিশেষ সুরক্ষাকবচ তৈরির পরামর্শও দিয়েছেন আইআইটি বিশেষজ্ঞেরা। সেই মতই বোর্ডের তরফে যাবতীয় ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

১ জুন সিবিএসই-র পুনর্মূল্যায়নের পোর্টাল চালু হওয়ার কথা থাকলেও সাইবার হানার কারণে তা ২ জুনের পর কার্যকরী ভাবে শুরু হয়। ফলে বহু পড়ুয়াই আবেদন জমা দিতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দে পড়েন। সমাজমাধ্যমে অনেকেই অভিযোগ করেন, আবেদন জমা দিতে গিয়েও সমস্যার মুখে পড়ছেন।

এর পর বিগত সপ্তাহে বোর্ডের তরফে জানানো হয়, সাইবার হানার কারণে পোর্টালটি সাময়িক ভাবে অকেজো হয়ে পড়েছিল। আইআইটি প্যানেলের বিশেষজ্ঞেরা সমস্যা খতিয়ে দেখে তা সমাধানের চেষ্টা করছেন দ্রুত। দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয় বোর্ডের তরফে।

তবে, পুনর্মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না বিতর্কিত কোএম্পট এডুটেক-কে। সংবাদসংস্থার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুরুতে যে ভাবে মূল্যয়ানের জন্য প্রযুক্তিগত সহযোগিতা করেছিল ওই সংস্থা, পুনর্মূল্যায়নের ক্ষেত্রেও তা-ই করা হবে।

CBSE Class 12 Results OSM CBSE News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy