Advertisement
E-Paper

ট্রেনারের ‘অত্যাচারে’ নাজেহাল রণজয়, ভিডিয়ো পোস্ট করে কী লিখলেন অভিনেতা?

শরীরচর্চা করতে গিয়ে নাজেহাল অবস্থা অভিনেতা রণজয় বিষ্ণুর। ট্রেনারের ভিডিয়ো পোস্ট করে কী লিখলেন অভিনেতা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৮:২৮
Tollywood Actor Ranojoy Bishnu Posted funny reel on his social media

জিম ট্রেনারের সঙ্গে মজার রিল তৈরি করলেন রণজয়। ছবি: সংগৃহীত।

চারিদিকে ছড়িয়ে শরীরচর্চার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। চলছে ক্রিকেট ম্যাচ। তার মাঝেই শরীরচর্চা করছেন রণজয় বিষ্ণু। খানিকটা করতে বাধ্য হচ্ছেন। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখা তেমনটাই। একবিন্দুও ম্যাচ দেখার সুযোগ নেই। ক্রিকেট দেখতে ব্যস্ত রণজয়ের জিম ট্রেনার। আর তাঁকে হাওয়া করতে গিয়ে ঘাম ঝরাচ্ছেন ‘গুড্ডি’ সিরিয়ালের নায়ক। ঘটেছে কী?

পুরো বিষয়টাই মজার ছলে ভিডিয়ো করেছেন রণজয়। তিনি বরাবরই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন। প্রতি দিন নিয়ম করে শরীরচর্চা করেন। খাওয়াদাওয়াও করেন নিয়ম মেনে। আর রণজয়ের সুস্বাস্থ্যের নেপথ্যে রয়েছেন তাঁর ট্রেনার। নিজের ট্রেনারের সঙ্গে মজার রিল তৈরি করলেন রণজয়।

ওয়েট তুলতে গিয়ে নাজেহাল অবস্থা নায়কের। সেই ওয়েট দিয়ে আবার হাওয়া করতে হচ্ছে তাঁর ট্রেনারকে। অন্য দিকে, রণজয়ের ট্রেনার ব্যস্ত ক্রিকেট ম্যাচ দেখতে। সেই ভিডিয়ো তৈরি করে রণ লিখলেন, “ট্রেনারের দ্বারা অত্যাচারিত এক জন অভিনেতা। বাচ্চাটার প্রাণ নেবেন নাকি? ওয়েট নিয়ে হাওয়া দেওয়াচ্ছ। কী অত্যাচার!” পুরো বিষয়টাই অবশ্য ঘটেছে মজার ছলে।

বর্তমানে অভিনেতাদের কেরিয়ারের অনেক কিছু নির্ভর করে ইনস্টাগ্রামের কার কত অনুরাগী সংখ্যা তার উপর। যার অনুরাগীর সংখ্যা যত বেশি, তাঁর ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া ততটাই সহজ। তাই নিয়ম করে প্রতি দিন রিল ভিডিয়ো এবং নিজেদের ছবি পোস্ট করেন অভিনেতারা। রণজয়ও তেমনই ভিডিয়ো পোস্ট করলেন। যে ভিডিয়োয় অভিনেতার ভঙ্গিমা দেখে বেশ মজা পেয়েছেন তাঁর দর্শক। এই মুহূর্তে রণজয় ব্যস্ত ‘গুড্ডি’ সিরিয়াল নিয়ে। যেখানে নতুন অবতারে নায়ককে দেখে মুগ্ধ অনুরাগীরা।

Ranojoy bishnu TV Actor Gym Trainer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy