Advertisement
E-Paper

মধুমিতা-সৌরভ জুটি ছিল দর্শকের প্রিয়, ‘আমার অসুবিধা নেই ওর সঙ্গে কাজ করতে’, মত সৌরভের

মধুমিতা এবং সৌরভ টলিপাড়ার দুই জয়প্রিয় মুখ। তাঁদের নিয়ে দর্শক মহলে চর্চার শেষ নেই। ‘শ্বেতকালী’ সিরিজ়ের প্রচারে এসে এই প্রসঙ্গে কী বললেন সৌরভ?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৯
Tollywood Actor Sourav Chakraborty answers weather he wants to work with Madhumita Sarcar or not

আবারও যদি সুযোগ আসে মধুমিতার সঙ্গে কি অভিনয় অভিনয় করতে চাইবেন সৌরভ? কী বললেন অভিনেতা? ছবি: ফেসবুক।

তিনি ক্যামেরার পিছনে থাকতেই বেশি ভালবাসেন। কিন্তু ভাগ্যক্রমে টলিপাড়ায় তাঁর প্রথম পরিচিতিই নায়ক হিসাবে। তিনি সৌরভ চক্রবর্তী। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমেই এই ইন্ডাস্ট্রিতে তাঁর হাতেখড়ি। ‘সবিনয় নিবেদন’, ‘বধূ কোন আলো লাগল চোখে’— এমন বহু হিট সিরিয়াল তাঁর ঝুলিতে। কিন্তু তার পরেও লেন্সের পিছনে থাকতেই তিনি বেশি ভালবাসেন সৌরভ। ‘শ্বেতকালী’ ওয়েব সিরিজ়ের প্রচারে আনন্দবাজার অনলাইনকে এমনটাই বললেন অভিনেতা।

বাইরে বসন্তের আমেজ, হাতে ধোঁয়া ওঠা কালো কফি নিয়ে আড্ডা জমল। কথায় কথায় উঠে এল ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রার টুকরো টুকরো স্মৃতি। যদিও পরিচালনা তাঁর প্রেম, কিন্তু ‘শ্বেতকালী’র মতো সিরিজ়ে কাজের সুযোগ এলে তা তিনি হাতছাড়া করতে চান না। আবার যে সিরিজ়় তিনি পরিচালনা করছেন, সেই সিরিজ়েই নিজে মুখ দেখাবেন সেই ইচ্ছাও বলতে গেল কম। সৌরভের কথায়, “আমি অভিনয় নিয়ে অবসেস‌্‌ড নই। তবে পকেটের টানের জন্য শুধু অভিনয় করি না। পরিচালনা যেমন আমার প্রেম, তেমনই আবার অভিনয়ও আমার ভালবাসা। তবে হ্যাঁ, আমি যে প্রজেক্ট পরিচালনা করি, সেই সিরিজ়ে অভিনয় করতে চাই না। তবে এই সিরিজ়ে কাজ করা আমার এক অন্য অভিজ্ঞতা। ঐন্দ্রিলা আমার অনেক দিনের বন্ধু। মিষ্টি মেয়ে। খুব ভাল লেগেছে কাজ করে।”

এই প্রথম ঐন্দ্রিলার সঙ্গে ক্যামেরার সামনে দেখা যাবে তাঁকে। তবে সৌরভের সঙ্গে মধুমিতা সরকারের জুটিও ছিল চূড়ান্ত হিট। অন্য দিকে সৌরভ আর পায়েল দে-র জুটিও দর্শকের বেশ মনে ধরেছিল। সৌরভের কাছে প্রিয় কোন জুটি? অভিনেতার স্পষ্ট উত্তর, “সবিনয় নিবেদন আমার প্রথম সিরিয়াল। মধুমিতার সঙ্গে প্রথম জুটি। দর্শক বেশ পছন্দ করেছিল। আমার বেশ প্রিয়। পায়েলের সঙ্গেও আমার রসায়ন ভাল জমেছিল।”

যাঁর সঙ্গেই তিনি অভিনয় করুন না কেন, সৌরভ-মধুমিতা পর্ব এখনও মাঝেমাঝেই ফিরে ফিরে আসে। আবারও যদি সুযোগ আসে তিনি কি মধুমিতার সঙ্গে অভিনয় করতে চাইবেন? অভিনেতা বললেন, “হ্যাঁ, আমার কোনও অসুবিধা নেই।” অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক পেশাদার জীবনেও প্রভাব ফেলে। সেই সব বিধিনিষেধ সৌরভের মধ্যে নেই। তিনি বলেন, “আমার মনে হয় না কোনও অসুবিধা হবে বলে। বেশ অনেক দিন হল আমরা আলাদা থাকি। তবে যদি কোনও পরিচালকের মনে হয় আমায় এবং মধুমিতাকে একসঙ্গে দেখতে ভাল লাগবে সেই কাজের ক্ষেত্রে, আমার তো কোনও সমস্যা নেই কাজ করতে।”

এই মুহূর্তে অবশ্য শুধুমাত্র ‘শ্বেতকালী’র প্রচারেই মন দিতে চান সৌরভ। ২৪ ফেব্রুয়ারি ‘জি ফাইভে’ মুক্তি পাবে এই নতুন সিরিজ়।

Sourav Chakraborty Madhumita Sarkar Tollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy