Advertisement
E-Paper

এক ফ্রেমে সৃজিত, মিথিলা, স্বামী-স্ত্রীর মাঝে ফ্রেমবন্দি তাঁদের ‘ও’

কিছু দিন আগেই সৃজিত-মিথিলার সম্পর্ক বিভ্রাট নিয়ে কম জলঘোলা হয়নি। এ বার কলকাতা ফিরেই স্বামী-স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি নিয়ে ছবি পোস্ট করলেন সৃজিত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১২:০৮
 সৃজিত মিথিলার মাঝে ‘ও’ কে? ফাঁস করলেন সৃজিত।

সৃজিত মিথিলার মাঝে ‘ও’ কে? ফাঁস করলেন সৃজিত। ফাইল চিত্র।

এক ফ্রেমে সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং রফিয়াদ রশিদ মিথিলা। ছবিটি দেখে দর্শকের মনে প্রশ্ন জাগতেই পারে এই ফ্রেমের মধ্যে আর নতুনত্ব কী আছে? সৃজিতের বহু ছবির মুখ তিনি। ‘শাহজাহান রিজেন্সি’, ‘ভিঞ্চি দা’, ‘দ্বিতীয় পুরুষ’,‘গুমনামী’— অনির্বাণ-সৃজিত জুটির এমন অনেক কাজ দর্শক দেখেছেন। তাই তাঁদের দু’জনকে একসঙ্গে দেখতে পাওয়া খুব নতুন কিছু নয়। আর স্ত্রী মিথিলার সঙ্গে সৃজিতের ছবি দেখা যাবে সেটাই তো স্বাভাবিক।

কিন্তু এই ছবিটি পোস্ট করে পরিচালক যা লিখেছেন সেখানেই রয়েছে টুইস্ট। এই ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, “পতি, পত্নী অউর উয়ো”। এই কথাটা শুনলেই মনে হয় স্বামী স্ত্রীর মাঝে তার মানে নিশ্চয়ই তৃতীয় কোনও আগমন ঘটেছে। এ ক্ষেত্রে তা হলে ‘উয়ো’ কে? এক দিকে বাস্তবে মিথিলার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সৃজিত। অন্য দিকে, আবার পেশাদার জীবনে অনির্বাণের সঙ্গে অনেক আগেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। তাই এই ‘উয়ো’ নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তবে এই লেখার নেপথ্যে যে, শুধুই মজা লুকিয়ে আছে, তা বলার অবকাশ রাখে না।

প্রসঙ্গত, ২০২২-এর প্রায় পুরো সময়টাই রাজ্যের বাইরে কাটিয়েছেন সৃজিত। ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। অবশেষে এই ক্রিসমাসে ঘরের ছেলে ঘরে ফিরেছেন। তাই তো কাছের মানুষদের সঙ্গে প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছেন। কিছু দিন আগেই মেয়ে আয়রাকে নিয়ে যোগ দিয়েছিলেন ক্রিসমাস কয়্যারে। আর এ বার জীবনের দুই প্রিয় মানুষের সঙ্গে ফ্রেম ভাগ করে নিলেন।

Srijit Mukherji Anirban Bhattacharya Rafiath Rashid Mithila Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy