Advertisement
E-Paper

Tridha Chowdhury: কী করে পেশা আর প্রেম সামলান? অন্তর্বাসে তপ্ত ত্রিধার উষ্ণ উত্তর

ত্রিধার বেশির ভাগ চুম্বনদৃশ্য চুরি করে বা ক্যামেরার কারসাজিতে তোলা!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১৬:৫১
ত্রিধা চৌধুরী

ত্রিধা চৌধুরী

সপ্তাহান্তের রাতে ত্রিধা চৌধুরী অনর্গল। একই সঙ্গে তিনি খোলামেলা বেশবাসেও। উজ্জ্বল বেগনি লেসের অন্তর্বাসে আরও এক বার তপ্ত ত্রিধা। সঙ্গে মানানসই সাদা ট্রাইজার। সাজ বলতে খোলা চুল, মুক্তোর মালা। মডেল, অভিনেত্রী এতেই ভাইরাল। এক লক্ষেরও বেশি নেটাগরিক মন্তব্য বাক্সে আগুনের চিহ্ন এঁকেছেন। ছড়িয়ে দিয়েছেন ভালবাসা। একই সঙ্গে ত্রিধা মুখ খুলেছেন তাঁর প্রেম এবং পেশা নিয়ে। ফাঁস করেছেন, ‘আজ রাতে মনের সুখে মিষ্টিমুখ করব। মিষ্টি আমার প্রথম দুর্বলতা!’

এর পরেই ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী অকপট তাঁর পেশা, প্রেম, ব্যর্থতা, সৌন্দর্য এবং অভিনয় নিয়ে। ত্রিধা কথা শুরু করেছেন প্রেম হারানো নিয়ে। তাঁর মতে, যদি কাউকে হারিয়ে নিজেকে খুঁজে পাওয়া যায় তা হলে সেই হারের মধ্যেই জিত লুকিয়ে! তিনি এও জানিয়েছেন, তাঁর বেশির ভাগ চুম্বনদৃশ্য চুরি করে বা ক্যামেরার কারসাজিতে তোলা। প্রশ্ন উঠেছে, তিনি পেশা এবং প্রেম এক সঙ্গে কী করে সামলান? বুদ্ধিমানের মতোই সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন তিনি। বলেছেন, ‘‘আমার পেশা এবং প্রেমের জীবনের মধ্যে কোনও সংঘাত নেই। তাই নিজেকে ভাগ্যবান মনে করি!’’

এ ছাড়াও এক অনুরাগী জানতে চেয়েছিলেন, অতীতের কোন সময়কে আজও ফিরে পেতে চান তিনি? উত্তরে ত্রিধা জানিয়েছেন, তিনি ফিরতে চান স্কুল জীবনে। তাঁর কাছে সেটাই সেরা সময়। পাশাপাশি ঠাকুমার ছবি দিয়ে ফাঁস করেছেন, তাঁর সৌন্দর্য ধার করেই তিনি এত সুন্দরী। জানিয়েছেন, পাহাড় বা সমুদ্র পাড় নয়, নদীতে নৌকোবিহার তাঁর মনপসন্দ। সুযোগ পেলেই তাই তিনি কানাডার আর্কটিক লেকে বেড়াতে চলে যান। অনুরাগীরা যদিও এত সহজে ছাড় দেননি তাঁকে। জানতে চেয়েছেন, অভিনেত্রীর লক্ষাধিক অনুরাগী। তিনি কার অনুরাগিনী? জবাবে জানা গিয়েছে, বিশ্বখ্যাত কোরিওগ্রাফার মার্কো আন্দ্রে ডা সিলভার প্রতি দুর্বল ত্রিধা।

Tridha Choudhury Tollywood instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy