Advertisement
E-Paper

বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিপাকে তৃষা! কী ভাবে পরিস্থিতি সামাল দিলেন দক্ষিণী অভিনেত্রী?

মা উমা কৃষ্ণনের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন তৃষা। দর্শকাসনের যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামী অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তাঁর মা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৪:৩৪
বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে বিপাকে তৃষা!

বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে বিপাকে তৃষা! ছবি: সংগৃহীত।

তলপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়লেন তৃষা কৃষ্ণন। ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন বিজয়। স্নিগ্ধ সাজে পৌঁছে গিয়েছিলেন তৃষা। গত কয়েক মাস ধরে তাঁদের দু’জনের মধ্যে সম্পর্কের গুঞ্জনে মুখরিত বিনোদনদুনিয়া। তাই তৃষার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিতে পড়লেন অভিনেত্রী।

মা উমা কৃষ্ণনের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন তৃষা। দর্শকাসনের যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামী অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তাঁর মা। কিন্তু, শপথ গ্রহণের পর্ব মিটতেই মানুষের ঢলের মাঝে আটকে পড়েন তৃষা। তাঁকে দেখে অনুরাগীরা ছুটে আসেন এবং ঘিরে ধরেন। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য মত্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। কিন্তু তাও মেজাজ হারাননি তৃষা। মুখে হাসি রেখেই জনতার ঢল থেকে বেরিয়ে আসেন ধীরে ধীরে।

গত কয়েক মাসে বিজয়ের সঙ্গে নাম জড়ানোয় তৃষাকে নিয়েও কাটাছেঁড়া চলেছে। নিন্দকেরা কটাক্ষও করেছেন অভিনেত্রীকে। তবে তার কোনও প্রতিক্রিয়া রবিবার তিনি ক্যামেরার সামনে দেননি। বরং হাসি মুখে সবটা সামলে বেরিয়ে এসেছেন। পরনে নীল সিল্কের শাড়ি, বেইজ রঙা সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ়। সঙ্গে মানানসই সোনার গয়না। নজর কাড়ে গলায় হিরে ও পান্নার হার। হালকা মেকআপ, খোঁপায় জুঁই ফুলের মালা।এই বেশে তৃষাকে দেখে মুগ্ধ হন অনুরাগীরা।

সকাল সকাল তাঁর বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন ছবিশিকারিরা। বাড়ি থেকে বেরোতেই ছবিশিকারিদের মুখোমুখি হন অভিনেত্রী। “উদগ্রীব হয়ে আছি”, স্বল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানান তিনি। তবে নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনও নীরব তৃষা।

Thalapathy Vijay Trisha Krishnan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy