Advertisement
E-Paper

বিজয় মুখ্যমন্ত্রী হতেই বড় সিদ্ধান্ত তৃষার? স্ট্যালিন-পুত্রের থেকে পেলেন কোটি টাকার প্রস্তাব!

তামিলনাড়ু রাজ্য জুড়ে গুঞ্জন, তৃষার জন্যই নাকি প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছে বিজয়ের। এর মাঝেই নাকি তাঁর বিরোধী পক্ষের থেকে মোটা টাকার প্রস্তাব পেলেন তৃষা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৭:৪৬
তৃষাকে কোন প্রস্তাব দিল বিজয়ের বিরোধী দল?

তৃষাকে কোন প্রস্তাব দিল বিজয়ের বিরোধী দল? ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে তলপতি বিজয়ের শপথ গ্রহণের পরে মোটে পাঁচ দিন পেরিয়েছে। অনুষ্ঠানে একেবারে প্রথম সারিতে বসেছিলেন বিজয়ের আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণন। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, তৃষার জন্যই নাকি প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছে বিজয়ের। চলছে বিচ্ছেদের মামলা। এর মাঝেই নাকি বিজয়ের বিরোধী পক্ষের থেকে মোটা টাকার প্রস্তাব পেলেন তৃষা!

খবর, এমকে স্ট্যালিনের পুত্র তথা তামিলনাড়ুর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের তরফে নাকি ১২ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে তৃষাকে। উদয়নিধি একটি ছবি তৈরি করছেন যাতে তিনি তৃষাকে নায়িকা হিসাবে নিতে চান। সেখানেই পারিশ্রমিক হিসাবে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন তিনি। খবর, এই অঙ্ক তৃষার প্রাপ্ত পারিশ্রমিকের প্রায় ছয় গুণ। ডিএমকে প্রধান স্ট্যালিনের ছেলে উদয়নিধি রাজনীতির পাশাপাশি তামিল ছবির অভিনেতা ও প্রযোজক। তবে রাজনীতির কারণে অভিনয় থেকে খানিকটা দূরে সরে যান তিনি।

এ বার ফের সিনেমা তৈরি করছেন উদয়নিধি। সেখানেই নায়িকা হিসাবে তাঁর পছন্দ তৃষাকে। যদিও তৃষা তাঁর এই প্রস্তাব গ্রহণ করবেন কি না, সেই নিয়ে জল্পনা চলছে। অন্য দিকে তৃষার ছবি ‘করুপ্পূ’ মুক্তি পাওয়ার কথা ছিল। বিভিন্ন প্রেক্ষাগৃহে সকালের শো-ও বরাদ্দ হয়ে যায়। তবু শেষ মুহূর্তে পিছিয়ে যায় মুক্তি। ঠিক কবে মুক্তি পাবে তৃষার এই ছবি, সেই নিয়েও চলছে জল্পনা।

Trisha Krishnan Thalapathy Vijay MK Stalin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy