Advertisement
E-Paper

কোভিড পজিটিভ ‘টুম্পা’ সুমনা দাস, ডেটিং, পোচ, অমলেট... সব বন্ধ!

ডেট করছেন করোনাকেই!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৫:৩০
‘টুম্পা সোনা’ খ্যাত সুমনা দাস

‘টুম্পা সোনা’ খ্যাত সুমনা দাস

‘রেস্ট ইন প্রেম’-এর বদলে তিনি ‘রেস্ট ইন কোভিড’-এ! আনন্দবাজার ডিজিটালের কাছে এমনই আফসোস খোদ ‘টুম্পা সোনা’ খ্যাত সুমনা দাসের। গত কাল জেনেছেন, তিনি কোভিড পজিটিভ।

সুমনার কথায়, ‘‘ফলাফল জানার আগেই নিভৃতবাসে চলে গিয়েছিলাম। কারণ, মা-বাবা। ওঁরা যদিও কোভিডের টিকা নিয়েছেন।’’

অতিমারির মধ্যেই কলকাতাতে বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’-র শেষ পর্বের শ্যুট চলছিল। পরিচালনায় শামিম আহমেদ রনি। কাজ করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সুমনা। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসেন অভিনেত্রী। তত দিনে পিঠ-কোমরের ব্যথায় কাবু। ধীরে ধীরে গন্ধ-স্বাদহীন হয়ে পড়েন। এ ছাড়াও, পেট ব্যথা, পেটখারাপ-সহ একাধিক উপসর্গ দেখা দেয় তাঁর।

ফলাফল জানার পরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অভিনেত্রী। ওষুধ, খাওয়াদাওয়া, বিশ্রাম সমস্তই নিয়ম মেনে করছেন। সুমনার কথায়, ‘‘মন ভাল রাখতে নানা ধরনের সিরিজ দেখছি। আত্মীয়রা নিয়মিত ফোনে কথা বলে আমায় ইতিবাচক রাখার চেষ্টা করছেন।’’ ১৪ দিন ডেটিং, পোচ, অমলেট বন্ধ? দ্রুত সুস্থতার তাগিদে আপাতত সে সব বন্ধ। পোচ,অমলেটের বদলে সিদ্ধ খাবার খাচ্ছেন সুমনা।

ডেট করছেন করোনাকেই!

COVID-19 Sumana Das Tumpa song
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy