Advertisement
E-Paper

রথীন ঘোষকে আবার তলব করল ইডি, আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ প্রাক্তন খাদ্যমন্ত্রীকে

পুর নিয়োগ দুর্নীতিতে অতীতে একাধিক বার রথীনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ভোটের কারণ দেখিয়ে বার বার হাজিরা এড়িয়েছিলেন তিনি। তবে গত ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১২:৪২
ED summons Rathin Ghosh again in municipality recruitment

রথীন ঘোষ। — ফাইল চিত্র।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে তাঁকে। আগামী সোমবার (২৫ মে) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে রথীনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতিতে অতীতে একাধিক বার রথীনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ভোটের কারণ দেখিয়ে বার বার হাজিরা এড়িয়েছিলেন তিনি। তবে গত ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রায় ১০ ঘণ্টা তাঁকে জেরা করা হয়। সে দিন ইডি দফতরে ঢোকার মুখে তিনি জানিয়েছিলেন, তাঁকে কেন ডাকা হচ্ছে তিনি জানেন না। তবে ইডি দফতর থেকে বেরিয়ে কিছু বলেননি তিনি। আবার সোমবার তাঁকে পুর নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে।

গত ১১ মে (সোমবার) ইডি দফতরে হাজিরা দেওয়ার পর গ্রেফতার করা হয় সুজিতকে। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে তলব করা হয়েছিল। ইডি সূত্রে জানা যায়, ওই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। এবং দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে বলে মনে করছে ইডি। সেই জন্য একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে।

Municipality Recruitment Scam Rathin Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy