Advertisement
E-Paper

Twinkle Khanna: ভিডিয়ো কলে ভগ্নিপতিকে অনাবৃত দেখে ফেলেছিলেন টুইঙ্কলের শাশুড়ি! তার পর?

পুরুষকে নিরাবরণ দেখার অভিজ্ঞতা অস্বস্তিকর। কিন্তু নারীকে খোলামেলা দেখতে সবাই পছন্দ করেন। জানালেন টুইঙ্কল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ২২:০০
যে গল্প রণবীরকে হারিয়ে দেয়!

যে গল্প রণবীরকে হারিয়ে দেয়!

নিরাবরণ পুরুষ নিয়ে চর্চাকে আর একটু উস্কে দিলেন টুইঙ্কল খন্না। রণবীর সিংহ আর এমন কী করলেন! মহিলাদের থানা-পুলিশ, প্রতিবাদ... এ সব নেহাতই তুচ্ছ। ‘আসল জিনিস’ দেখেছিলেন তাঁর শাশুড়ি মা, অর্থাৎ অক্ষয় কুমারের মা স্বর্গীয়া অরুণা ভাটিয়া।

মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে সেই অভিজ্ঞতার কথা বলার সময় হাসির দমকে অস্থির টুইঙ্কল। কোনও মতে বলেন, ‘‘কয়েক বছর আগেকার কথা। আমার পিসি-শাশুড়ি তখনও অডিয়ো আর ভিডিয়ো কলের তফাত বুঝতেন না। ভিডিয়ো কলই এসেছিল।বাথরুমের দরজা খুলে ফোনটা সোজা বাড়িয়ে দিলেন তাঁর ৭২ বছরের স্বামীর কাছে। তিনি তখন গায়ের জল মুছতে তোয়ালে খুঁজছেন। পিসি বললেন, ‘মোহনজি এই নিন, দিদি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মুম্বই থেকে ফোন করছেন!’ তখনই আমার শাশুড়ি ও প্রান্তে ঝপ করে কলটি কেটে দিলেন। কারণ, সদ্যস্নাত মোহনজি তখন জন্মদিনের পোশাকে! গায়ে তাঁর সুতোটি ছিল না।’’

গল্পটি বলে টুইঙ্কল আবারও ফেরেন রণবীর প্রসঙ্গে। তাঁর মতে, সবাই এক জন অনাবৃত মহিলার দিকে তাকাতে পছন্দ করেন। পুরুষের নিরাবরণ চেহারা অনেকের কাছেই অস্বস্তির উদ্রেক করে। তাঁর শাশুড়িও সে দিন মোটেই আনন্দ পাননি বলেই ধারণা টুইঙ্কলের।

প্রসঙ্গত, ২০২১ সালে অক্ষয়ের মা অরুণা ভাটিয়া প্রয়াত হয়েছেন। সে সময় শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন ‘খিলাড়ি’। বিষাদে ডুবেছিলেন টুইঙ্কলও।

Ranveer Singh Twinkle Khanna mother in law Brother In Law Nudity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy