Advertisement
E-Paper

Madhabi Mukherjee: স্থিতিশীল মাধবী, কিছু পরীক্ষার পরে অভিনেত্রীকে ছুটি দেওয়া নিয়ে সিদ্ধান্ত হাসপাতালের

আলিপুরের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শরীরে রক্তাল্পতার কারণ খতিয়ে দেখতেই শনিবার এন্ডোস্কোপি করার ভাবনা চিকিৎসকদের। সব পরীক্ষার রিপোর্ট দেখার পরেই মাধবীর ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১২:২৩
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলছে মাধবীর।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলছে মাধবীর।

আপাতত স্থিতিশীল বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শনিবার তাঁর এন্ডোস্কোপি করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। রক্তাল্পতা এবং রক্তে শর্করার পরিমাণ বেশি থাকায় শুক্রবার আলিপু্রের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছিল অভিনেত্রীর। তবে আশঙ্কাজনক কিছু মেলেনি। সুগার পরীক্ষা ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষা হয়েছে। শরীরে সোডিয়ামের পরিমাণ সামান্য কম থাকলেও তা আপাতত উদ্বেগের পর্যায়ে নয় বলেই চিকিৎসকদের মতামত। কোভিড পরীক্ষাও হয়েছে মাধবীর। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আলিপুরের হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসকেরাও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। শরীরে রক্তাল্পতার কারণ পর্যবেক্ষণেই শনিবার এন্ডোস্কোপি করার ভাবনা চিকিৎসকদের। সব পরীক্ষার রিপোর্ট দেখার পরেই হাসপাতাল থেকে তাঁর ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এক চিকিৎসক।

হাসপাতালের তরফে মাধবীর মেডিক্যাল রিপোর্ট।

হাসপাতালের তরফে মাধবীর মেডিক্যাল রিপোর্ট।

শুক্রবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন ‘চারুলতা’। রক্তে শর্করার পরিমাণও বেশি। এ ছাড়াও রয়েছে একাধিক শারীরিক জটিলতা।

Madhabi Mukherjee Tollywood Actress Hospitalized
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy