Advertisement
E-Paper

Urmila Matondkar: আজও একটাই আফশোস, শাহরুখের সঙ্গে আর কাজ করাই হল না: ঊর্মিলা

শাহরুখ খানের সঙ্গে কাজের সুযোগ না পেয়ে প্রবল আফশোস করেন কত জন! সেই তালিকায় যে 'রঙ্গিলা গার্ল'ও আছেন, জানতেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১৬:৫১
'রঙ্গিলা গার্ল'-এর প্রেমে তখন হাবুডুবু খেত একটা গোটা প্রজন্ম

'রঙ্গিলা গার্ল'-এর প্রেমে তখন হাবুডুবু খেত একটা গোটা প্রজন্ম

শাহরুখ খানের সঙ্গে এক ছবিতে কাজ করতে কে না চায়! আর সেই সুযোগ না পেয়ে প্রবল আফশোসও করেন কত জন! সেই তালিকায় যে 'রঙ্গিলা গার্ল'ও আছেন, জানতেন?

'তনহা তনহা ইনহা পে জিনা..' সাগরতটে পায়ে পায়ে ছুটছেন স্বল্পবসনা সুন্দরী। নব্বইয়ের দশকে- এই জনপ্রিয় গানে বুঁদ হননি, এমন বলিউড প্রেমী পাওয়া ভার। 'রঙ্গিলা গার্ল'-এর প্রেমে তখন হাবুডুবু খেত একটা গোটা প্রজন্ম। সেই ঊর্মিলা মাতোন্ডকর নিজে আজও বয়ে বেড়ান মস্ত এক আফশোস! বলিউডের 'বাদশা'র সঙ্গে সে ভাবে কাজ করাই হল না তাঁর!

'মাসুম' ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম বলিউডে পা। লাস্যময়ী ঊর্মিলাকে জহুরির চোখে চিনেছিলেন রামগোপাল বর্মা। আমির খান, জ্যাকি শ্রফের সঙ্গে 'রঙ্গিলা' তাঁকে আর ফিরে তাকাতে দেয়নি। 'জুদাই', 'সত্য', 'কউন', 'পিঞ্জর', 'প্যায়ার তুনে কেয়া কিয়া'- একের পর এক হিট ছবিতে লাস্যের পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছিলেন তৎকালীন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। কাজ করেছেন একাধিক মরাঠি, তেলুগু, তামিল ছবিতে।

এবং সেখানেই শেষ। ২০১৪-র পরে বলিউড থেকে অদৃশ্যই হয়ে যান লাস্যময়ী অভিনেত্রী। পরে যোগ দেন রাজনীতিতে। অভিনয়ের কেরিয়ারের শুরুতে শাহরুখের সঙ্গে 'চমৎকার' ছাড়া কিং খানের সঙ্গে আর কাজ করা হয়নি ঊর্মিলার। কে জানত সেটাই তাঁর আফশোস হয়ে থেকে যাবে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঊর্মিলা জানান, শাহরুখের সঙ্গে সে ভাবে ছবি করতে না পারার আক্ষেপ তাঁর আজও রয়েছে!

শুধু শাহরুখ নন, 'রঙ্গিলা' বাদে আমিরের সঙ্গে ছবি কই! 'জানম সমঝা করো' ছাড়া সে ভাবে কাজের সুযোগ হয়নি সলমনের সঙ্গেও! সে আফশোসও আছে। অগত্যা আজকাল 'বিগ বস' দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন ঊর্মিলা!

Urmila Matondkar Shah Rukh Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy