Advertisement
E-Paper

Katrina Kaif: ক্যাটরিনা কইফকে ঘৃণা করতেন বরুণ ধবন এবং অর্জুন কপূর! কেন জানেন?

বলিউডের সহকর্মীদের সঙ্গে আগাগোড়া সুসম্পর্কে বজায় রাখা ক্যাটরিনাকে কেন পছন্দ করতেন না দুই নায়ক?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১২:১৯
ক্যাটরিনা কইফকে পছন্দ করতেন না বরুণ এবং অর্জুন।

ক্যাটরিনা কইফকে পছন্দ করতেন না বরুণ এবং অর্জুন।

ক্যাটরিনা কইফকে এক সময় ঘৃণা করতেন বরুণ ধবন এবং অর্জুন কপূর। কয়েক বছর আগে ‘কফ উইদ কর্ণ’-তে এসে ক্যাটরিনা নিজেই ফাঁস করেছিলেন সে কথা। বলিউডের সহকর্মীদের সঙ্গে আগাগোড়া সুসম্পর্কে বজায় রাখা ক্যাটরিনাকে কেন পছন্দ করতেন না দুই নায়ক? সেই গল্পও বলেছিলেন সলমন খানের প্রাক্তন বান্ধবী।

সে বহু বছর আগের কথা। ক্যাটরিনার বয়স তখন মাত্র ১৭। একদিন সলমনের সঙ্গে ব্যান্ডস্ট্যান্ডে হ্যাঁটতে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বরুণ এবং অর্জুন। এতদূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। ক্যাটরিনার কথায়, “বরুণ বারবার আমার দিকে তাকাচ্ছিল। সাধারণত আমি কাউকে নিয়ে আমি এ ধরনের কথা বলি না। কিন্তু ও সত্যিি তাকাচ্ছিল।” পুরো বিষয়টি নজর এড়ায়নি সলমনের। ক্যাটরিনার প্রতি বরুণের এই আকর্ষণ মোটেই ভাল ভাবে নেননি ‘ভাইজান’। স্বাভাবিক ভাবেই ‘ঝামেলায়’ পড়তে হয় তাঁকে। বরুণকে কী ধরনের সমস্যায় পড়েন, সে কথা যদিও বলেননি ক্যাটরিনা।

এর পরেই বরুণের কাছে আচমকা অপ্রিয় হয়ে ওঠেন ক্যাটরিনা। ‘আই হেট ক্যাটরিনা’ ক্লাব শুরু করেন তিনি। সেই ক্লাবে সদস্য হিসেবে যোগ দেন অর্জুন। ক্যাটরিনা বলেন, “ওরা আমাকে অকারণে ঘৃণা করত। আমি কিছুই জানি না। আমি তো নিজের মতো হাঁটছিলাম।” তাঁর সংযোজন, “আমি জানি বরুণ কেন এই ক্লাবটা তৈরি করেছিল। কিন্তু অর্জুন কেন যোগ দিয়েছিল জানি না।”

এই ঘটনার পর বহু বছর কেটে গিয়েছে। অর্জুন এবং বরুণের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। অতীতের এই ‘আই হেট ক্যাটরিনা’ ক্লাব নিয়ে নানা সময় রসিকতাও করতে দেখা গিয়েছে তাঁদের।

varun dhawan arjun kapoor Madhumita Sarcar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy