Advertisement
E-Paper

Haranath: বছর তিরিশ পরে ক্যামেরার সামনে, নন্দিতা-শিবপ্রসাদের ছবিতে অভিনয় করছেন হরনাথ চক্রবর্তী

বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিয়োয় বেলা ১টা থেকে শ্যুট করেছেন প্রবীণ পরিচালক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৯:১৮
শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে হরনাথ

শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে হরনাথ

'ফাটাফাটি' খবর! ৩০ বছর ক্যামেরার পিছনে থাকার পরে ক্যামেরার মুখোমুখি পরিচালক হরনাথ চক্রবর্তী। অসাধ্যসাধন করছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইনকে হরনাথ বলেছেন, ‘‘নন্দিতা-শিবুর পরের ছবি ‘ফাটাফাটি’তে অভিনয় করছি।’’ সেই অনুযায়ী বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিয়োয় বেলা ১টা থেকে শ্যুটও করেছেন প্রবীণ পরিচালক। কী ভাবে দেখা যাবে তাঁকে? হরনাথের কথায়, একটি রিয়্যালিটি শো-তে পরিচালক হরনাথ চক্রবর্তী হিসেবেই ক্যামেরার মুখোমুখি হতে চলেছেন তিনি।

কথায় কথায় হরনাথ আরও জানিয়েছেন, নব্বইয়ের দশকে একটি ছবিতে তিনি অতিথি শিল্পী হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুরোধে। আবার বছর তিরিশ পরে এই ছবিতে ফের তিনি অতিথি শিল্পী। এত বছর পরে কেন রাজি হলেন? পরিচালকের দাবি, ‘‘নন্দিতা-শিবুর সঙ্গে আমার আলাদা সম্পর্ক। ওঁদের কাজ ভাল লাগে। ওঁদের ব্যবহারও। শিবু অনুরোধ জানানোয় না করতে পারিনি।’’

বছর শেষে 'ফাটাফাটি' খবরের তালিকায় ‘সুপার সিঙ্গার ৩’-এর শুচিস্মিতা চক্রবর্তীও। সম্প্রতি রিয়্যালিটি শো-এ অতিথি বিচারক হয়ে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানেই ঘোষণা করেন, তাঁর আগামী ছবি ‘ফাটাফাটি’র কণ্ঠ হবেন শুচিস্মিতা!

Haranath Chakraborty Shiboprosad Mukherjee Nandita Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy