Advertisement
E-Paper

বিয়ের মাসপূর্তিতে পুজো দিতে গেলেন বিজয়-রশ্মিকা, মন্দিরে গিয়ে কোন বিপত্তির মুখে তারকাদম্পতি?

সম্প্রতি তাইল্যান্ড গিয়েছিলেন বন্ধুদের নিয়ে। সেখান থেকে ফিরে এসেই অনন্তপুরমে এক মন্দিরে পুজো দিতে যান দম্পতি। মন্দিরে কী ঘটল তারকাদম্পতির সঙ্গে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৭:৩১
বিয়ের মাসপূর্তিতে মন্দিরে পুজো দিতে গেলেন বিজয়-রশ্মিকা।

বিয়ের মাসপূর্তিতে মন্দিরে পুজো দিতে গেলেন বিজয়-রশ্মিকা। ছবি: সংগৃহীত।

২৬ ফেব্রুয়ারি উদয়পুরে একেবারে রাজকীয় কায়দায় বিয়ে করেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের পর থেকে একের পর এক অনুষ্ঠান, পুজোপাঠে মেতে উঠতে দেখা যায় তাঁদের। একাধিক মন্দির, বেশ কিছু শহরে অনেক কিছু দান করেছেন তাঁরা। নবদম্পতির এমন ভক্তিভাব দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। এ বার বিয়ের মাসপূর্তি উদ্‌যাপনে মন্দিরে পুজো দিতে গিয়ে ঘটল বিপত্তি।

সম্প্রতি তাইল্যান্ড গিয়েছিলেন বন্ধুদের নিয়ে। সেখান থেকে ফিরে এসেই অনন্তপুরমে ভক্ত অঞ্জনেয় স্বামীর মন্দিরে পুজো দিতে যান দম্পতি। রশ্মিকার পরনে চিকনের কাজ করা কুর্তি ও জিন্‌য়, গলায় মঙ্গলসূত্র। বিজয় পরেছিলেন পাজামা-পাঞ্জাবি। তারকাদম্পতিকে দেখার জন্য সকাল থেকেই মন্দিরচত্বরে ভিড় জমতে শুরু করে অনুরাগীদের। তারকাজুটিকে এতটা কাছে পেয়ে অনুরাগীদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। সকলে একবার ছুঁয়ে দেখতে চান বিজয়-রশ্মিকাকে। হুড়োহুড়ি পড়ে যায় ওই চত্বরে।

মন্দিরে পুজো দিতে গিয়ে ক্যামেরাবন্দি বিজয়-রশ্মিকা।

মন্দিরে পুজো দিতে গিয়ে ক্যামেরাবন্দি বিজয়-রশ্মিকা। ছবি: সংগৃহীত।

অনুরাগীরা ছেঁকে ধরলেও এক মুহূর্তের জন্যও স্ত্রীর কাছে তাঁদের আসতে দেননি বিজয়। সেই সময়ে স্ত্রীকে আড়াল করে পিছন থেকে জাপটে আগলে রাখেন বিজয়। কখনও আবার নিজে সামনে এগিয়ে স্ত্রীকে পিছনে নিয়ে আগলান। আর বাধ্য মেয়ের মতো বিজয়ের হাত ধরে ছোট ছোট পা ফেলে এগিয়ে যান অভিনেত্রী। তারকাদম্পতিকে দেখে আপ্লুত অনুরাগীরা। এর পরে তাঁরা অবশ্য গোটা মন্দির ঘুরে দেখেন। পুজো দেওয়ার পরে ছবিও তোলেন অনুরাগীদের সঙ্গে। সকলকে অভিবাদনও জানান তাঁরা।

Vijay Deverakonda Rashmika Mandanna South Indian Actor Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy