Advertisement
E-Paper

‘প্রিয়ঙ্কা চোপড়ার মধ্যে নেলসন ম্যান্ডেলার ছায়া দেখতে পাই’, কেন এমন মনে হল ভিন ডিজ়েলের?

দীপিকার পর ভিন ডিজ়েল জুটি বাঁধলেন প্রিয়ঙ্কার সঙ্গে। ‘দ্য ব্লাফ’-এর প্রদর্শনীতে প্রিয়ঙ্কার সঙ্গে প্রয়াত নেলসন ম্যান্ডেলার কোন মিল খুঁজে পেলেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০
Vin Diesel Compares Priyanka Chopra To Nelson Mandela At The Bluff premier

(বাঁ দিক থেকে) প্রিয়ঙ্কা চোপড়া, ভিন ডিজ়েল এবং নেলসন ম্যান্ডেলা। ছবি: সংগৃহীত।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘এক্সএক্সএক্স’-এর মতো জনপ্রিয় হলিউড ফ্র্যাঞ্চাইজ়ির মুখ্য অভিনেতা ভিন ডিজ়েল। ২০১৭ সালে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অফ জ়্যান্ডার কেজ’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এ বার ফের আর এক ভারতীয় অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন ভিন। তিনি প্রিযঙ্কা চোপড়া। সম্প্রতি তাঁদের ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রদর্শনীতে এসে প্রিয়ঙ্কার দরাজ প্রশংসা করলেন অভিনেতা।

লস অ্যাঞ্জেলেসের টিসিএল চাইনিজ় থিয়েটারে ছিল ছবির প্রদর্শনী। সেখানেই ভিন জানান, অভিনেত্রী হিসেবে অসম্ভব ভাল প্রিয়ঙ্কা। মানুষ হিসেবে ততটাই দয়ালু। শুটিং পর্বে প্রিয়ঙ্কার সান্নিধ্যে ভাল সময় কাটিয়েছেন বলেও তিনি জানান।

ভিন ও প্রিয়ঙ্কার দু’জনেরই জন্মদিন জুলাই মাসের ১৮ তারিখে। ভিনের কথায়, ‘‘প্রথমত, আমি আপনাদের একটা গোপন কথা বলতে যাচ্ছি। এই সিনেমায় প্রিয়ঙ্কা অসাধারণ। ইউরোপে আমার বাচ্চাদের সঙ্গে যখন আমরা একটি স্ক্রিনিংয়ে যাই, সেই সময়ে প্রিয়ঙ্কা খুব ভাল ব্যবহার করেছিলেন... আমাদের জন্ম একই দিনে, সাল অবশ্য আলাদা।’’ এর পরেই ভিন বলেন, ‘‘আমি ওঁর মধ্যে নেলসন ম্যান্ডেলার ছায়া দেখতে পাই। নেলসন ম্যান্ডেলা এবং আমি, আমরা সবাই এই পৃথিবীকে আরও ভালো জায়গা করে তোলার চেষ্টা করছি।’’

Priyanka Chopra Vin Diesel Nelson Mandela
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy