Advertisement
E-Paper

ক্যামেরা দেখলেই কেন মেজাজ হারান জয়া বচ্চন? কোন বিষয়টি তাঁকে উত্তেজিত করে? মুখ খুললেন পরিচালক

অনেকেই জয়া বচ্চনকে অতিরিক্ত নাক-উঁচু বলে মনে করেন। কিন্তু বিবেক এমন মনে করেন না। বিবেকের দাবি, ছবিশিকারিরা অভিনেত্রীকে প্ররোচনা দেন বলেই তিনি মেজাজ হারিয়ে ফেলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৩:৩১
কেন ক্যামেরা দেখলেই রেগে যান জয়া?

কেন ক্যামেরা দেখলেই রেগে যান জয়া? ছবি: সংগৃহীত।

ক্যামেরা দেখলেই মেজাজ হারান জয়া বচ্চন। ছবিশিকারিদের প্রায়ই কড়া ভাষায় বকুনি দেন তিনি। ছবি ও ক্যামেরা নিয়ে কেন এ ভাবে রেগে যান বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদ? মুখ খুললেন পরিচালক বিবেক বাসওয়ানী।

অনেকেই জয়া বচ্চনকে অতিরিক্ত নাক-উঁচু বলে মনে করেন। কিন্তু বিবেক এমন মনে করেন না। বিবেকের দাবি, ছবিশিকারিরা অভিনেত্রীকে প্ররোচনা দেন বলেই তিনি মেজাজ হারিয়ে ফেলেন। জয়ার সঙ্গে কাজ করেছেন বিবেক। ক্যামেরার নেপথ্যে তিনি খুবই আন্তরিক মানুষ। সহজেই তাঁর সঙ্গে কথা বলা যায় বলে জানান বিবেক। তিনি আরও বলেন, “উনি একজন বড় তারকা। ওঁর বেশির ভাগ ছবিই সফল। রণধীর কপূর থেকে মনোজ কুমার, সকলের সঙ্গে উনি কাজ করেছেন। উনি খুবই মিষ্টি মানুষ।”

বিবেক জানান, নিজের ঘনিষ্ঠ পরিসরের মানুষদের সামনে আজও একই রকম আছেন জয়া। সেখানে তিনি খুবই হাসিখুশি থাকেন। তা হলে ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান কেন? পরিচালকের বক্তব্য, “আসলে ছবিশিকারিরা ওঁকে অনবরত উত্তেজিত করতে থাকেন। দু’-এক বার উনি সত্যিই মেজাজ হারিয়ে ফেলেছিলেন। তাই ছবিশিকারিরা এখন জানেন, ওঁকে কী ভাবে রাগাতে হয়! ওঁরা সেটাই করেন আর অভিনেত্রী উত্তেজিত হয়ে পড়েন। এটা যেন ছবিশিকারিদের জন্য একটা খেলায় পরিণত হয়েছে। তবে তেমন গুরুতর বিষয় এটা নয়।”

লোকসভাতেও কয়েক বার মেজাজ হারিয়েছেন জয়া। কিন্তু বিবেক মনে করেন, লোকসভায় যে যে বিষয় নিয়ে তিনি সরব হন, সেগুলি খুবই সঠিক। পরিচালকের কথায়, “কথাগুলো উনি ঠিকই বলেন। তবে ওঁর কথা বলার ধরন স্কুলশিক্ষিকার মতো।”

Jaya Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy