Advertisement
E-Paper

বিয়ের দিনে টোপর পরা যাবে না, হবু স্বামী রণজয়কে ‘হুকুম’ শ্যামৌপ্তির! আর কী কী? তালিকা ধরালেন নায়িকা

কথায় বলে, সিঁদুরদানের সময়ে কনের নাকে সিঁদুর পড়লে নাকি স্বামীর ভালবাসা হয় অগাধ। তাই বিয়ের আগে হবু বরেদের কাছে মেয়েদের অনেকেই এই একটাই দাবি জানায়। শ্যামৌপ্তিরও কি এই দাবি আছে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২
রণজয়ের কাছে কী আবদার শ্যামৌপ্তির?

রণজয়ের কাছে কী আবদার শ্যামৌপ্তির? নিজস্ব চিত্র।

তাঁদের সম্পর্ক যে বিয়ে পর্যন্ত গড়াবে সেটা দু’জনের কেউই ভাবেননি। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। বিয়ে নিয়ে তো প্রত্যেকের মনেই নানা ধরনের স্বপ্ন থাকে। তেমনই নায়ক-নায়িকাও অনেক রকমের পরিকল্পনা করেছেন। তবে রণজয়ের কাছে হবু স্ত্রী শ্যামৌপ্তির একটাই চাহিদা। সেটা কী?

কথায় বলে, সিঁদুরদানের সময়ে কনের নাকে সিঁদুর পড়লে নাকি স্বামীর ভালবাসা হয় অগাধ। তাই বিয়ের আগে হবু বরেদের কাছে মেয়েদের অনেকেই এই একটাই দাবি জানায়। শ্যামৌপ্তিরও তেমনই দাবি। রণজয় নিজেও জানতে চেয়েছিলেন, শ্যামৌপ্তি কী চায়? অভিনেত্রী বললেন, “অভিনেতাকে বিয়ে করছি। আশা তো থাকবেই ভাল করে সিঁদুর পরাবে।” ধারাবাহিকে অভিনয় করার সময়ে এমনই বিয়ের দৃশ্যে অভিনয় করেছিলেন তাঁরা। তখনও রণজয়ের কাছে শ্যামৌপ্তির দাবি ছিল, নাকে যেন সিঁদুর পড়ে। নায়িকা যোগ করেন, “অভিনেতাকে বিয়ে করছি, পর্দায় তো এত বার সিঁদুর পরানোর অভিজ্ঞতা হয়েছে! আসলে, নাকে সিঁদুর প়়ড়লে দেখতে ভাল লাগে।”

তবে শুধুই কি সিঁদুর পরা? শ্যামৌপ্তির আরও একটা কথা হবু স্বামী রণজয়কে মানতেই হবে। অভিনেত্রী চান না, রণজয় বিয়েতে টোপর পরুক। স্ত্রীর কথা রাখতে, বিয়ে করলেও টোপর পরা কি তা হলে হবে না রণজয়ের? তা যদিও খোলসা করেননি তাঁরা। ‘গুড্ডি’ ধারাবাহিকের সেটেই তাঁদের প্রথম আলাপ। প্রথমে যে রণজয়ের প্রতি শ্যামৌপ্তির খুব ভাল লাগা ছিল তা নয়, বরং পছন্দই করতেন না। তাই এখনও এই প্রেম-বিয়ের বিষয়টা নায়িকার কাছে রূপকথার মতো। এখন রণজয়ের প্রেমে বিভোর শ্যামৌপ্তি। আর ‘ছোট্ট বৌ’-কে আগলে রাখার জন্য সব সময় প্রস্তুত নায়ক।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy