Advertisement
E-Paper

kajal Aggarwal: তাঁর ছবি বিকৃত করা হয়েছিল, অনাবৃত ফটোশ্যুট বিতর্কে প্রতিক্রিয়া কাজলের

এখন তিনি সুখে সংসার করছেন। কিন্তু বেশ কয়েক বছর আগে একটি ফটোশ্যুটের কারণে বিতর্কে জড়িয়েছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১৯:৫৮
কী বললেন কাজল?

কী বললেন কাজল?

এই মুহূর্তে তাঁর পরিচিতি সর্বত্র। কাজল অগ্রবাল। ২০১০-এ রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সিঙ্ঘম’-এর দৌলতে তাঁকে চেনেন না এমন সিনেমা-রসিক এ দেশে বিরল। এই পরিচিতি, জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক আছে, তেমনই রয়েছে নেতিবাচক দিকও। বিতর্ক যেন অভিনেতাদের পিছু ছাড়ে না।

২০১১ সালে একটি পত্রিকার জন্য নায়িকার অনাবৃত ফটোশ্যুট সৃষ্টি করে বিতর্কের। যে ছবিতে নিজের দুই হাত দিয়ে ঊর্ধ্বাঙ্গ ঢেকেছিলেন নায়িকা। আর এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই তৈরি হয় বিতর্ক। তবে এই প্রসঙ্গে নায়িকার দাবি, তিনি এই ধরনের কোনও ফটোশ্যুট কখনও করেননি।

প্রায় এক যুগ আগেকার সেই বিতর্ক প্রসঙ্গে এত দিন বাদে মুখ খুললেন কাজল। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই ধরনের ছবি কোনও দিন তুলিনি। আমার ছবিকে বিকৃত করেছে ওই পত্রিকা।”

পরে ওই পত্রিকার তরফ থেকে একটি পাল্টা বিবৃতিতে জানানো হয়, এই ধরনের কাজ তারা করতেই পারে না। তারা কখনও কারও ছবি বিকৃত করেনি।

আপাতত স্বামী, সন্তান নিয়ে সুখে সংসার করছেন নায়িকা।

Kajal Agarwal Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy