Advertisement
E-Paper

‘বিবাহিতদের সঙ্গে প্রেম করি না!’ শাহরুখ খানকে নাকচ করেছিলেন লেডি গাগা?

এমন পুরুষকে ডেট করার প্রস্তাব নাকি নাকচ করেছিলেন লেডি গাগা! কিন্তু কেন?  

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৩:৫৪
শাহরুখ খান ও লেডি গাগা

শাহরুখ খান ও লেডি গাগা

বিশ্বজোড়া অনুরাগিনী তাঁর। ১৬-র কিশোরী থেকে ৪৮-এর মহিলা, শাহরুখ খান বলতে পাগল! একটু ঝলক, একটু ছোঁয়া পেলেই তাঁদের বিশ্বজয়ের আনন্দ। এমন পুরুষের সঙ্গে ডেটের প্রস্তাব নাকি নাকচ করেছিলেন লেডি গাগা! কেন? বিশ্ববিখ্যাত গায়িকার যুক্তি, বিবাহিত পুরুষের সঙ্গে ডেটে যান না তিনি। সঙ্গে জুড়ে দিয়েছিলেন, ‘‘আমি খুবই ভাল মেয়ে।’’

ঘটনাটা ঠিক কী? ২০১১-য় ভারতে এসেছিলেন লেডি গাগা। সেই সময় শাহরুখ খান তাঁর অন্তরঙ্গ সাক্ষাৎকার নিয়েছিলেন। তখন অভিনেতার এক অনুরাগী গাগাকে প্রশ্ন করেছিলেন, সুযোগ পেলে কোনও দিন কিং খানের সঙ্গে কি ডেটিং করবেন গায়িকা? সঙ্গে সঙ্গে সপাটে জবাব তাঁর, ‘‘কখনওই না। এই সব ব্যাপারে আমি ভীষণ প্রাচীনপন্থী। এক পুরুষে বিশ্বাসী। তাই বিবাহিত পুরুষের সঙ্গে ডেটে যাব না।’’

গাগার উত্তরে অনুরাগী বিস্ময়ে হতবাক। শাহরুখ যদিও সামলে নিয়েছেন গোটা বিষয়। মজা করে বলেছেন, ‘‘এই জন্যেই আমি কখনও আশা বা স্বপ্নকে আকাশ ছুঁতে দিই না। মাটির কাছাকাছি রাখি।’’

Bollywood Shah Rukh Khan lady gaga dating
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy