Advertisement
E-Paper

টিআরপি-তে সব যেন ওলট-পালট হয়ে গেল! প্রথম তিনে নেই প্রফেসর বিদ্যা, এগিয়ে গেল কোন ধারাবাহিক?

রায়ান এবং পারুল যে পরস্পরের প্রেমে পড়েছে, তা দর্শকের কাছে স্পষ্ট। কিন্তু এখনও কেউ স্বীকার করেনি ভাললাগার কথা। আবার কি প্রেমের কাহিনিরই জয়জয়কার?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১
পিছিয়ে পড়ল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিক

পিছিয়ে পড়ল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিক ছবি: সংগৃহীত।

এক সপ্তাহে সব ওলটপালট হয়ে গেল। গত সপ্তাহেও প্রফেসর বিদ্যার কাহিনি নিয়ে মাতামাতি হয়েছে। এ দিকে সাত দিনে পুরোটাই উল্টে গেল? শুধু তা-ই নয়, এই সপ্তাহে পিছিয়ে পড়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকও। এ সপ্তাহে রায়ান, পারুলের মধুচন্দ্রিমার কাহিনি যে দর্শকের নজর কেড়েছে, টিআরপি সেই ইঙ্গিতই দিচ্ছে।

রায়ান এবং পারুল যে পরস্পরের প্রেমে পড়েছে, তা দর্শকের কাছে স্পষ্ট। কিন্তু এখনও কেউ স্বীকার করেনি নিজেদের ভাললাগার কথা। দেখানো হচ্ছে পারিবারিক আর আইনি জটিলতার জন্য তারা মধুচন্দ্রিমায় যেতে বাধ্য হয়েছে। সেই দৃশ্যই দর্শকের নজর কেড়েছে। যার ফলে টিআরপিতে এই সপ্তাহে প্রথমে রয়েছে এই কাহিনি। পেয়েছে ৬.৪। তার ফলে পিছিয়ে পড়েছে পরশুরামও।

৬.৩ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। আর চতুর্থ স্থানে নেমে এসেছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই ধারাবাহিক প্রথম সপ্তাহ থেকেই ভাল ফল করে নিয়মিত। তাই এ সপ্তাহে এতটা পিছিয়ে পড়া, হতাশ করেছে তার অনুরাগীদের। বরং তৃতীয় স্থানে উঠে এসেছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকটি। সদ্য এই ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলেছে। আগে এই ধারাবাহিক সম্প্রচারিত হত রাত ৯টায়। এখন দেখানো হচ্ছে রাত সাড়ে ৮টায়। সময় বদলাতেই নম্বর বেশ খানিকটা এগিয়ে গিয়েছে উজি, নিশার কাহিনির। ৬.১ পেয়ে এই সপ্তাহে তারা তৃতীয় স্থানে। আর ৬.০ পেয়ে চতুর্থ হয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। সেই সঙ্গে একই স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। তারাও পেয়েছে ৬.০। আর পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’। তাদের প্রাপ্ত নম্বর ৫.৮।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy