Advertisement
E-Paper

Allu Arjun-Alia Bhatt: অল্লুর সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন আলিয়া? কী জানালেন ‘গঙ্গুবাই’

দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলি তারকা আলিয়া ভট্ট। তবে কি আলিয়া-অল্লু এ বারে জুটি হিসেবে দর্শকদের সামনে আসবেন?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩০
অল্লুর অভিনয়ে মুগ্ধ আলিয়া

অল্লুর অভিনয়ে মুগ্ধ আলিয়া

‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেতেই অল্লু অর্জুনের নাম দেশের ঘরে ঘরে। কেবল সাধারণ মানুষ নন, তারকারাও এখন মুগ্ধ চোখে লাল চন্দনকাঠের চোরাকারবারি ‘পুষ্পা রাজ’-কে দেখেন। দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলি তারকা আলিয়া ভট্ট। কেবল তাই নয়, পর্দায় তাঁর সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। তবে কি আলিয়া-অল্লু এ বারে জুটি হিসেবে দর্শকদের সামনে আসবেন?

এক দিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর কাজ শুরু করে দিয়েছেন অল্লু। অন্য দিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা ভন্সালীর চর্চিত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়ারি’-র মুক্তির জন্য অপেক্ষা করছেন আলিয়া।

ছবির প্রচারের জন্য সম্প্রতি তিনি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, অল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী। আলিয়ার কথায়, ‘‘আমার পুরো পরিবার 'পুষ্পা: দ্য রাইজ' দেখেছে। সবাই এখন অল্লু অর্জুনের ভক্ত! তাঁদের একটিই প্রশ্ন, আমি কবে অল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?’’

আলিয়ার কথায় জানা গেল, বাড়িতে তাঁকে ‘আলু’ বলে ডাকা হয়। দুই নাম মিলিয়ে ভট্ট পরিবারের প্রশ্ন, ‘‘আলু, তুমি অল্লুর সঙ্গে কবে কাজ করবে?’’ উত্তরে আলিয়া, ‘‘সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি!’’

ভারতে এই ছবি মোট ৩১৯ কোটির ব্যবসা করেছে। বিদেশে এই ছবির লাভের পরিমাণ ৩৫ কোটি। যোগ করলে মোট লাভ দাঁড়ায়, ৩৫৪ কোটি। অতিমারির মধ্যে একমাত্র ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে।

Alia Bhatt Allu Arjun Pushpa: The Rise Gangubai Kathiawadi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy