Advertisement
E-Paper

এই বছরেই কি মা হবেন দীপিকা? আলিয়া-বিপাশার পর এ বার নতুন জল্পনা তুঙ্গে

রণবীর ও দীপিকা তাঁদের সন্তান পরিকল্পনা নিয়ে আগেও মুখ খুলেছেন। ঘনিষ্ঠ মহলের দাবি, এই মুহূর্তে কেরিয়ারের তুঙ্গে রয়েছেন দু’জনেই। তাই কিছুটা সময় নিতে চাইছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২১:০৯
কবে মা হচ্ছেন দীপিকা?

কবে মা হচ্ছেন দীপিকা? ছবি: সংগৃহীত।

তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে হাজির করতে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। নাম দীপিকা পাড়ুকোন। ৫ জানুয়ারি তাঁর ৩৭তম জন্মদিন। দীপিকার জীবনে প্রাপ্তির ঝুলিটাই বেশি। বৃহস্পতিবার এই বিশেষ দিনে অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে অন্য একটি বিষয় নিয়ে।

জারি ‘পাঠান’ বিতর্ক। এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে অনুরাগীরা তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। তাঁদের মতে, এই বছর দীপিকা ও রণবীর সিংহের ঘরে নতুন সদস্য আসা উচিত। গত বছর আলিয়া ভট্ট এবং সোনম কপূর মা হয়েছেন। তাই অনুরাগীদের একাংশ এ বারে দীপিকার থেকে সুখবরের আশায় দিন গুনছেন।

উল্লেখ্য, রণবীর ও দীপিকা তাঁদের সন্তান পরিকল্পনা নিয়ে আগেও মুখ খুলেছেন। ঘনিষ্ঠ মহলের দাবি, এই মুহূর্তে কেরিয়ারের তুঙ্গে রয়েছেন দু’জনেই। তাই কিছুটা সময় নিতে চাইছেন। এর আগে মাতৃত্ব প্রসঙ্গে দীপিকা বলেছিলেন, ‘‘আশা করি, আমি আর রণবীর যখন সংসার শুরু করব, তখন আমার শৈশবের মতোই সন্তান নিয়ে একটা সম্পূর্ণ পরিবার তৈরি করতে পারব।’’

এ দিকে দীপিকার জন্মদিনে নেট দুনিয়ায় অভিনেত্রীর ভাগ্য নির্ধারণ করা শুরু করেছেন কেউ কেউ। তাঁদের মতে, এই বছরেই মা হওয়ার সুখবর জানাবেন ‘ছপাক’-এর অভিনেত্রী। জন্মদিনের দিনটা রণবীরের সঙ্গেই একান্তে কাটাচ্ছেন দীপিকা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দীপিকার জন্মদিন উপলক্ষে শাহরুখ খান ‘পাঠান’ ছবিতে অভিনেত্রীর একটি পোস্টার ভাগ করে নিয়েছেন। অন্য দিকে ‘প্রোজেক্ট কে’ ছবিতে দীপিকার একটি লুক প্রকাশ্যে এসেছে। যদিও সেই পোস্টারে দীপিকার মুখকে আড়ালে রাখা হয়েছে।

Deepika Padukone bollywood star bollywood actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy