Advertisement
E-Paper

শীঘ্রই শুরু হবে ‘বাংলা বিগবস্‌’-এর শুটিং, প্রতিযোগী হিসাবে থাকছেন সুদীপ্তা, আর কে থাকবেন?

‘বাংলা বিগ বস’-এর সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়। খবর ছড়াতেই টেলিপাড়ায় জল্পনা তুঙ্গে। এ বার ফাঁস প্রতিযোগীদের নাম।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৫:৫০
সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ‘বাংলা বিগ বস’-এর প্রতিযোগী?

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ‘বাংলা বিগ বস’-এর প্রতিযোগী? ছবি: ফেসবুক।

ছোট পর্দায় সলমন খান বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়! বিষয়টি কি এ রকম হতে চলেছে?

টেলিপাড়ার খবর অনুযায়ী, হিন্দি ও ‘বাংলা বিগ বস’ এক সময়ে শুরু না হলেও বিষয়টি নিয়ে টলিউডে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ২০১৩-য় প্রায় বলিউডের অনুসরণে বাংলায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি শুরু হয়েছিল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী। দু’টি সিজ়ন হওয়ার পরে বন্ধ হয়ে যায় সেটি। এ বছর সেই বিশেষ অনুষ্ঠানই ফিরছে স্টার জলসায়। সঞ্চালনায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

থাকতে পারেন নীল ভট্টাচার্য-তৃণা সাহা, সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়।

থাকতে পারেন নীল ভট্টাচার্য-তৃণা সাহা, সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।

এখানেই শেষ নয়। টেলিপাড়ায় কান পাতলেই এ বার শোনা যাচ্ছে প্রতিযোগীদের নাম। এ-ও জানা গিয়েছে, প্রাথমিক ভাবে নাকি উঠে এসেছে তৃণা সাহা, নীল ভট্টাচার্য এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের নাম। এঁদের নাকি প্রতিযোগী হিসাবে ‘বিগ বস’-এর ঘরে পা রাখতে দেখা যাবে। গুঞ্জনের সত্যতা যাচাই করতে আনন্দবাজার ডট কম যোগযোগ করেছিল সুদীপ্তার সঙ্গে। তাঁর কথায়, “বিষয়টি আমার কানেও এসেছে। কিন্তু সত্যি, এ রকম কিছু ঘটছে কি না কিছুই জানি না। আমায় এখনও এ বিষয়ে কিছুই জানানো হয়নি।”

স্টার জলসায় নতুন রূপে ফেরার খবর ছড়ানোর প্রথম দিন থেকে ‘বাংলা বিগ বস’ চর্চায়। অনুরাগী-দর্শকেরা জি বাংলার প্রশ্নোত্তরের অনুষ্ঠান ‘দাদাগিরি’তে এত দিন সৌরভকে নিয়মিত দেখেছেন। এ বার তিনি চ্যানেল বদলে স্টার জলসায়! শোরগোল ফেলে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। এর পরেই প্রকাশ্যে তাঁর পারিশ্রমিক। ‘দাদা’ স্টার জলসায় ‘বিগ বস’-এর সঙ্গে নতুন ভাবে উপস্থাপিত ‘দাদাগিরি’তেও সঞ্চালনা করবেন। সব মিলিয়ে তাঁর আয় কয়েক কোটি! যা সলমনের থেকে খুব কম নয়। প্রসঙ্গত, এ বছর সলমন ‘বিগ বস ১৯’ থেকে প্রতি দিন ৫ কোটি টাকা আয় করছেন! এক সপ্তাহে তাঁর আয় ২৫ কোটি।

Bangla Bigg Boss Star Jalsha Trina Saha Neel Bhattacharya Sudipta Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy