Advertisement
E-Paper

বয়স বাড়বে, অথচ ছাপ পড়বে দেরিতে, ৫টি খাবার রাখুন রোজের পাতে, ভাল থাকবে ত্বক ও স্বাস্থ্য

এমন কিছু খাবার আছে, যা অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর। এগুলি শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। বার্ধক্যের লক্ষণ প্রকাশ পাওয়ার গতি খানিক শ্লথ করতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২১:০০
কোন খাবার খেলে মুখে বয়সের ছাপ দেরিতে পড়বে?

কোন খাবার খেলে মুখে বয়সের ছাপ দেরিতে পড়বে? ছবি: সংগৃহীত।

বার্ধক্যকে আটকানো সম্ভব নয়। কিন্তু শরীরে, ত্বকে তার প্রকাশের গতি ধীর করা সম্ভব। জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং শরীরের যত্নের উপর অনেকটাই নির্ভর করে শরীরে বার্ধক্যের প্রভাব কত দ্রুত দেখা দেবে। চিকিৎসকদের মতে, প্রতি দিনের খাবারে কিছু পুষ্টিকর উপাদান রাখলে দীর্ঘ দিন সুস্থ থাকার সম্ভাবনা তৈরি হয় এবং ত্বকেও তার প্রভাব পড়ে। এমন কিছু খাবার আছে, যা অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর। এগুলি শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং বার্ধক্যের লক্ষণ প্রকাশ পাওয়ার গতি খানিক শ্লথ করতে পারে। রইল তার মধ্যে কয়েকটির উল্লেখ—

অলিভ অয়েল: মোনোস্যাচুরেটেড ফ্যাটে ভর্তি অলিভ অয়েল। প্রদাহ থেকে তৈরি স্ট্রেস কমাতে অলিভ অয়েলের জুড়ি মেলা ভার। হার্ট, মস্তিষ্ক এবং ত্বকের স্বাস্থ্যরক্ষায় এই তেল খুবই কার্যকরী। ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতি মেরামত করে অকালবার্ধক্য বা বলিরেখা রোধ করতে পারে অলিভ অয়েল।

অলিভ অয়েল।

অলিভ অয়েল। ছবি: সংগৃহীত

বেরিজাতীয় ফল: ব্লুবেরি, স্ট্রবেরি বা রাস্পবেরির মতো বেরিজাতীয় ফল অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। এই উপাদানগুলি শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এই ফলগুলি ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক। এ ছাড়া বেরিজাতীয় ফল মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়।

গ্রিন টি: গ্রিন টি অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এতে থাকা পলিফেনল নামের উপাদান শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। নিয়মিত গ্রিন টি পান করলে শরীরের প্রদাহ কমতে পারে। এটি ত্বকের জন্য়ও উপকারী। পাশাপাশি শরীরের বিপাকক্রিয়ার স্বাস্থ্যরক্ষাতেও অবদান রয়েছে এই চায়ের। এটি অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সক্ষম।

বাদাম ও বীজ: কাঠবাদাম, আখরোট, তিসির বীজ বা চিয়া বীজের মতো খাবারে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন, উদ্ভিজ্জ প্রোটিন এবং অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এই উপাদানগুলি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করতে পারে। বাদাম ও বীজ হার্টের স্বাস্থ্যের জন্য ভাল। রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রয়েছে।

মজানো খাবার: ইয়োগার্ট, দই, কেফির, কাঞ্জির মতো খাবারগুলি অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাক্টেরিয়াকে পুষ্টির জোগান দেয়। এর ফলে প্রদাহ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। ফলে সামগ্রিক ভাবে দীর্ঘ দিন সুস্থ থাকতে হলে মজানো খাবারের জুড়ি নেই।

Anti-aging Healthy Foods
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy