Advertisement
E-Paper

কোন কোন সব্জি হজমের জন্য ভাল? গরমে পেট ঠান্ডা রাখতে হলে বাজার থেকে কোনগুলি কিনে আনবেন?

গরমে বেশি মশলাাদার খাবার খেলে শরীর খারাপ হবেই। তেমন যাতে না হয়, সে জন্য বাজার থেকে বাড়িতে আনুন খুব চেনা সব্জি। যা নিজে যেমন সহজে হজম হবে, তেমনই সাহায্য করবে অন্য খাবার হজম করতেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৬:৩২

ছবি: সংগৃহীত।

ভূরিভোজ তো হল। এ বার একটু সামলে নেওয়ার পালা। দৈনন্দিন খাবারের তালিকায় এখন এমন কিছু রাখতে হবে, যা খেলে পেট ঠান্ডা হয়।

গরমে বেশি মশলাাদার খাবার খেলে শরীর খারাপ হবেই। তেমন যাতে না হয়, সে জন্য বাজার থেকে বাড়িতে আনুন খুব চেনা সব্জি। যা নিজে যেমন সহজে হজম হবে, তেমনই সাহায্য করবে অন্য খাবার হজম করতেও।

এই সমস্ত সব্জির বিশেষত্ব হল এগুলি শরীরে বাড়তি জলের জোগান দিয়ে এবং সহজপাচ্য ফাইবারের মাধ্যমে অন্ত্র পরিষ্কার রাখে। তেমন পাঁচ সব্জির নাম জেনে নিন।

১. লাউ

গরমের সহজপাচ্য খাবার হিসাহে লাউয়ের কোনও বিকল্প নেই। এর প্রায় ৯৬ শতাংই জল। যা শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। লাউ অত্যন্ত হালকা খাবার । হজমও হয় সহজে। লাউয়ের ছেঁচকি, ঘণ্ট বা সাধারণ তরকারি কিংবা পাতলা ঝোল ঝোল শুক্তো এ-সময়ে পেটের জন্য অমৃতসম।

২. ঝিঙে

ঝিঙে অত্যন্ত সহজপাচ্য এবং ফাইবার সমৃদ্ধ একটি সব্জি। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে । শুধু তা-ই নয়, পাকস্থলীকে অতিরিক্ত পরিশ্রম করতেও দেয় না। ঝিঙে-পোস্ত বা আলু-ঝিঙের হালকা তরকারি গরমের দুপুরের খাবার হিসাবে অত্যন্ত আরামদায়ক।

৩. পটল

পটলে ক্যালোরির পরিমাণ যেমন কম থাকে, তেমনই আবার এটি খাবার হজম করতেও সাহায্য করে। গরমে পটল দিয়ে তৈরি করা তরকারি খেলে পেট ঠান্ডা থাকে। গ্যাস-অম্বলের সমস্যাও কমে।

৪. উচ্ছে বা করলা

স্বাদে তেঁতো ঠিকই। তবে গরম কালে শরীর ঠান্ডা রাখতে উচ্ছের জুড়ি মেলা ভার। এটি লিভারকে সুস্থ রাখে। হজমশক্তিও বৃদ্ধি করে। দুপুরের খাবারের সঙ্গে উচ্ছে ভাজা বা উচ্ছের ঝাল, উচ্ছে দিয়ে ডাল বা শুক্তো খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে।

৫. পেঁপে

কাঁচা পেঁপেতে ‘প্যাপেইন’ নামক প্রাকৃতিক এনজাইম থাকে, যা প্রোটিন ভাঙতে এবং দ্রুত হজম করতে সাহায্য করে। পেটের যেকোনোও সমস্যায় বা গরমে মশলাদার খাবার খেয়ে বুক জ্বালা ভাব হলে কাঁচা পেঁপে সেদ্ধ বা পেঁপের তরকারি, পেঁপের ডাল বা পেঁপে দিয়ে হালকা ঝোল বানিয়ে খেলে নিমেষেই আরাম পাওয়া যায়।

তবে হ্যাঁ, উপরোক্ত প্রত্য়েকটি সব্জি দিয়ে মশলাদার রান্নাও করা যায়। সেটি হলে সব্জির গুণাগুণ পুরোপুরি কাজ করবে না। তাই গরমের দিনে ওই সবজিগুলো রান্না করুন হালকা তেল-মশলায়। গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ব্যবহার করুন। জিরে-আদার ফোড়ন দিন। তাতে খাবারগুলি হজমে আরও বেশি সাহায্য করবে।

Digestive Problem Digestion Tips Digestion Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy