Advertisement
E-Paper

ঘরশত্রু বিভীষণ! গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে ঘানার বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ডের চিন্তা ইংল্যান্ডেরই প্রাক্তন ফুটবলার

নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ইংল্যান্ড ও ঘানা। এ বার একে অপরের মুখোমুখি তারা। এই ম্যাচ যারা জিতবে তাদের নকআউট পাকা। সেই লড়াইয়ের আগে ইংল্যান্ডের চিন্তা বাড়াচ্ছে ঘরের লোক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৬:৪৩
football

হ্যারি কেন। ছবি: রয়টার্স।

ইংল্যান্ডের সব গোপন কথা কি ফাঁস হয়ে যাচ্ছে? ফাঁস হয়ে যাচ্ছে টমাস টুখেলের পরিকল্পনা? কী ভাবে ইংল্যান্ডকে হারানো যায় সেই ছক কি কষে ফেলেছে ঘানা? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে। তার নেপথ্যে ইংল্যান্ডের ‘ঘরশত্রু বিভীষণ!’

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে ইংল্যান্ড ও ঘানা। এ বার একে অপরের মুখোমুখি তারা। এই ম্যাচ যারা জিতবে তাদের নকআউট পাকা। সেই লড়াইয়ের আগে ইংল্যান্ডের চিন্তা বাড়াচ্ছে ঘরের লোক। তাঁর নাম জেমি ভার্ডি।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ক্লাব ফুটবলে ভার্ডির লেস্টার সিটিতে খেলেন ঘানার স্ট্রাইকার আব্দুল ফাতাউ। তিনি জানিয়েছেন, ভার্ডির কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। ভার্ডি তাঁকে পরিকল্পনা করে দিয়েছেন, কী ভাবে ইংল্যান্ডকে হারানো যাবে। ভার্ডির সঙ্গে ফাতাউর সম্পর্ক বেশ ভাল। তারই সুযোগ নিচ্ছেন ঘানার স্ট্রাইকার।

প্রথম ম্যাচে পানামাকে ঘানা হারালেও ফাতাউ খেলার সুযোগ পাননি। তবে সুযোগ পেলে কী করতে পারেন তা ইংল্যান্ডের বিরুদ্ধে দেখাতে চান তিনি। ফাতাউ বলেন, “ও সারা ক্ষণ খেলার কথাই বলছে। ভার্ডি আমাকে বিশ্বাস করে। তাই আমাকে কী করতে হবে সেটা বুঝিয়ে দিয়েছে। কী ভাবে ইংল্যান্ডকে হারানো যায়, সেটাও বলেছে। আমি শুধু মাঠে নামার অপেক্ষায়। আমি কী করতে পারি, তা মাঠে নামলেই দেখিয়ে দেব।”

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ক্লাব ফুটবলে পরিচিত নাম ভার্ডি। লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। তবে ইংল্যান্ডের হয়ে তেমন সুযোগ পাননি তিনি। দেশের হয়ে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন। করেছেন সাতটি গোল। ২০১৮ সালের বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন। চারটি ম্যাচ খেলে নির্ধারিত সময়ে একটিও গোল করতে পারেননি। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে একটি গোল করেছিলেন। সেই বিশ্বকাপের পর আর ইংল্যান্ডের দলে সুযোগ পাননি। সেই বছরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ভার্ডি। সেই ভার্ডিই এখন ইংল্যান্ডের চিন্তার কারণ। হ্যারি কেনদের হারানোর পরিকল্পনা করছেন তিনি।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
২৬ মিনিট আগে
England Football Harry Kane
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy